ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ November, ২০২৪

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ November, ২০২৪ |
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বার্তা পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলির প্রমাণ এবং আমেরিকার জনগণের তার ওপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন।’ পোস্টে আরও বলা হয়েছে, ‘শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সাথে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে তার বিভিন্ন সাক্ষাতের স্মৃতি স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।

উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন তিনি।’ ‘তিনি (শেখ হাসিনা) নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন,’ উল্লেখ করা হয় পোস্টে। এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে দলের পক্ষ থেকে আরেকটি পোস্ট দেয়া হয়। এতে লেখা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প! উল্লেখ্য, মঙ্গলবারের (৫ নভেম্বর) নির্বাচনে ট্রাম্পের জয়ের পর এরইমধ্যে তাকে শুভেচ্ছ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে

ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা