‘অবৈধ’ নিয়োগে ৩৫ বছর শিক্ষকতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

‘অবৈধ’ নিয়োগে ৩৫ বছর শিক্ষকতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
নিয়োগবিধি লঙ্ঘন করে অবৈধ নিয়োগে ৩৫ বছর চাকরি করার অভিযোগ ওঠেছে ছবি রানী ব্যানার্জী নামে এক শিক্ষকের বিরুদ্ধে। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। শিক্ষকের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা। অভিযোগে জানা গেছে, ১৯৮৯ সালে তারাইল উচ্চ বিদ্যালয়ে তিনটি পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে বিএসসি পদে ৬ জন ইংরেজী পদে, ১১ জন ও বিকম পদে মাত্র একজন প্রার্থী আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে চাকরিপ্রার্থীদের গঠিত নিয়োগ বোর্ডে সাক্ষাৎ গ্রহণের জন্য ডাকা হয়। সেখানে দুটি পদে সর্বোচ্চ

নম্বর প্রাপ্তদের বিধিমোতাবেক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু বিকম পদে একমাত্র ছবি রানী ব্যানার্জী আবেদন করেন। নিয়োগ কমিটি তাকে যোগ্যতা সম্পন্ন বিবেচিত করে অবৈধভাবে নিয়োগ দেয়। কিন্তু নিয়োগ বিধিমালায় বলা হয়েছে, কোন পদে নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষায় কমপক্ষে তিনজন প্রার্থী উপস্থিত থাকতে হবে। কোরাম পূরণ না হলে কোনো অবস্থাতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। কিন্তু ছবি রানী একক প্রার্থী হয়েও অনিয়মের আশ্রয় নিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ নেন এবং অবৈধপন্থায় এমপিওভূক্ত হয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। অভিযোগ রয়েছে, সবশের্ষ ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) অডিট হয়। অডিটের সময় ওই কর্মকর্তাকে ৯৫ হাজার টাকার বিনিময়

‘ম্যানেজ’ করে স্বপক্ষে প্রতিবেদন করিয়ে নেন শিক্ষক ছবি রানী। ছবি রানী ব্যানার্জীর নিয়োগ সম্পূর্ণ বেআইনি ও বিধিবহির্ভূত বলে দাবি স্থানীয়দের। এদিকে বিষয়টি জানাজানি হওয়ায় গত ১ অক্টোবর চাকরি থেকে অব্যাহতি নেন ছবি রানী ব্যানার্জী। কয়েকদিন পর পুনরায় সেটি প্রত্যাহারও করে নেন তিনি। অভিযুক্ত শিক্ষক ছবি রানী ব্যানার্জির একক প্রার্থী হিসেবে তার নিয়োগের কথা স্বীকার করে বলেন, ‘একাধিকবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থী না পাওয়া গেলে একক প্রার্থীকে নিয়োগ দেওয়া যায়। আমি অবসরের জন্য অব্যাহতিপত্র জমা দিয়েছিলাম। পরবর্তীতে সেটি প্রত্যাহার করে নিয়েছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গজেন্দ্রনাথ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘একাধিকবার অডিট হয়েছে। সর্বশেষ ২০১৮ সালেও অডিট হয়েছে তার পক্ষে। আর তিনি

অব্যাহতিপত্র জমা দিয়েছিলেন। আমি গ্রহণ করিনি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু