ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে
নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা
কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন
৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক
অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ
গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো সিজফ্রিয়েড রেঙ্গলির আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার দুপুরের দিকে রাষ্ট্রদূত মি. রেতো সিজফ্রিয়েড রেঙ্গলির বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক করা হয়।
এ সময় জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহেরের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন।
জানা গেছে, বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশ ও সুইজারল্যান্ডের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
এ সময় বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল
ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। এ সময় সুইস দূতাবাসের পক্ষ থেকে ডেপুটি হেড অব মিশন মি কোরিনি হেঙ্কোজ পিগনানি উপস্থিত ছিলেন।
ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। এ সময় সুইস দূতাবাসের পক্ষ থেকে ডেপুটি হেড অব মিশন মি কোরিনি হেঙ্কোজ পিগনানি উপস্থিত ছিলেন।



