ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে
নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা
কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন
৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক
অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ
গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি
তিন মামলায় সাবেক মন্ত্রী পাপনের পিএসসহ দুইজন গ্রেফতার
সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন পাপনের পিএস সাখাওয়াত মোল্লা (৫২) ও আ. হেকিম রায়হান (৫২)।
রবিবার (৩ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ১৯ জুলাই কিশোরগঞ্জের ভৈরব থানার লক্ষীপুর ও কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। গণমিছিলে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে বেশ কিছু লোক আহত হয়। এ ঘটনায় ভৈরব থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। মামলা রুজু হওয়ার পরে আসামিরা গ্রেফতার
এড়াতে পলাতক থাকে। তাদের গ্রেফতার করতে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে দ্রুত কার্যক্রম শুরু করে। পরবর্তী সময়ে শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত পিএস আসামি সাখাওয়াত মোল্লা (৫২) ও মামলার আরেক এজাহারভুক্ত আসামি আ. হেকিম রায়হানকে (৫২) গ্রেফতার করে। এ মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।