ভারতে পালানোর চেষ্টা, এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ October, ২০২৪

ভারতে পালানোর চেষ্টা, এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ October, ২০২৪ |
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের আনোয়ারা থানায় করা একাধিক মামলার আসামি সুজন কান্তি দে’কে (৪৫) গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতার সুজন কান্তি দে এস আলম গ্রুপের কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে দায়িত্বে ছিলেন। তিনি এস আলম গ্রুপে ২৩ বছর ধরে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সুজন কান্তি দে চট্টগ্রামের আনোয়ারা থানার মালঘর গ্রামের বাসিন্দা সনজিত কান্তি দে’র

ছেলে। এদিকে ২২ অক্টোবর আখাউড়া দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের রাউজানের বিনাজুরি ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং তার মেয়ে জামাই সাংবাদিক নেতা প্রণব কান্তি বড়ুয়াকে আটক করেন আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা