ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
সরকারকে বেসামাল হলে চলবে না’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরীর বহুমুখী তৎপরতা চলছে। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তাকে নষ্ট করারও বহুমুখী তৎপরতা অব্যাহত রয়েছে বলে মনে করেন তিনি।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম অধিবেশনে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট প্রদানকালে এ কথা বলেন সাইফুল হক।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট হলে গণঅভ্যুত্থানের বিজয় হারিয়ে যেতে পারে; পতিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। তিনি বলেন, বিশেষ মহল বা গোষ্ঠীগত কোন এজেণ্ডার চাপে অন্তর্বর্তী সরকারকে বেসামাল হলে চলবেনা। অতিউৎসাহী ও আবেগী অতিকথনে সরকারের বিভ্রান্ত হওয়ারও
কোন অবকাশ নেই। তিনি অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয় বা বিপদে পড়ে এমনসব তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিপর্যয় ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন সাইফুল হক। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা। সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক পরিস্থিতির উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, সজিব সরকার রতন,সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন, মীর রেজাউল আলম,
জুঁই চাকমা, মুক্তা ইসলাম প্রমুখ।