অতিরিক্ত আইজিপির দায়িত্বে আরও ৫ ডিআইজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

অতিরিক্ত আইজিপির দায়িত্বে আরও ৫ ডিআইজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদফতরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আকরাম হোসেনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু নাছের মোহাম্মদ খালেদকে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। এ ছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মোস্তফা কামালকে পিবিআইয়েরে অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদকে ওই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাতউল্লাহকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত আইজিপির

দায়িত্বে আরও ৫ ডিআইজি রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই : রিজওয়ানা এদিকে, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে ঢাকায় বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির