মা হতে যাচ্ছেন রাধিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

মা হতে যাচ্ছেন রাধিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে মা হতে যাচ্ছেন। বিয়ের ১২ বছর পর মা হচ্ছেন তিনি। বিষয়টি ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে নিজেই নিশ্চিত করেছেন রাধিকা। ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলর ও রাধিকার দম্পতির প্রথম সন্তান আসতে চলেছে। বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত ‘সিস্টার মিডনাইট’ চলচ্চিত্রটি। সেখানে অন্তঃসত্ত্বা রাধিকা উপস্থিত চমকে দেন সবাইকে। এর কারণ হলো অভিনেত্রীর মা হতে যাওয়ার খবরটি এতদিন গোপন ছিল। আর অনুষ্ঠানে মঞ্চে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন রাধিকা। এদিকে বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা আপ্তে। একটা সময় লন্ডনে নাচ শিখতে গিয়েছিলেন

রাধিকা। ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে তার পরিচয় হয়। প্রেমের সম্পর্কের পর ২০১২ সালে বিয়ে করেন তারা। বিয়ের ১২ বছর পর দম্পতির সংসার আলো করে আসছে প্রথম সন্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়