পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ভারতের অভিযোগ ভিত্তিহীন অযাচিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ভারতের অভিযোগ ভিত্তিহীন অযাচিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশে পদ্ধতিগতভাবে মন্দির এবং দেবতাদের অপবিত্রতা ও ক্ষতি করার অভিযোগ তুলেছে ভারত। এ নিয়ে বিবৃতিও দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার বিরুদ্ধে এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও অযাচিত বলে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ১২ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি বিবৃতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। যাতে হিন্দু এবং সব সংখ্যালঘু ও তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে এই দূর্গাপুজার সময়। পাশাপাশি উল্লিখিত অভিযোগটি তোলা হয়। একই দিন আরেক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী এবারও দেশব্যাপী তাঁদের সর্ববৃহৎ

উৎসব দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপন করেছে। পূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজারের বেশি মন্ডপ স্থাপন করা হয়, যেখানে হিন্দু নারী, পুরুষ এবং শিশুরা শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দশদিনব্যাপী এ উৎসব। কোনো ধরনের উস্কানি ও অপপ্রচারকে উপেক্ষা করে সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে উৎসব পালনের জন্য সরকার সব হিন্দু ধর্মাবলম্বীকে অভিনন্দন জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে সারা দেশে যে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে সরকার অনতিবিলম্বে কঠোর ব্যবস্থাও গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসন এ পর্যন্ত ১১টি মামলা করেছে এবং এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। বাংলাদেশে সব নাগরিকের,

বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকার একান্ত কর্তব্যরূপে গণ্য করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের