মানুষ শয়তানের চেয়ে শক্তিশালী : তাসনিয়া ফারিণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

মানুষ শয়তানের চেয়ে শক্তিশালী : তাসনিয়া ফারিণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে? শনিবার (১২ অক্টোবর) ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। হঠাৎ ফারিণ এমন স্ট্যাটাস কেন দিলেন প্রশ্ন উঠতে পারে। এর পেছনে একটি কারণও রয়েছে। ১০ অক্টোবর থেকে অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ ‘চক্র’ একটি ওটিটি প্লাটফরমে প্রদর্শিত হচ্ছে। আগেও একাধিক ওয়েব ফিল্মে দেখা গেছে তাকে। এছাড়া কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন ফারিণ। তবে দেশীয় কনটেন্ট ‘চক্র’ নিয়ে তার নানা অভিজ্ঞতা হয়েছে। আর

সেকারণে শয়তানের বিষয়টি সামনে আনলেন তিনি। ইতিমধ্যে সবাই জেনেছেন সত্য ঘটনাবলম্বনে নির্মিত সিরিজটি। কিন্তু কাজটি করতে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হয়েছে ফারিণকে। কাজটি করার সময় কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। প্রায় তিন বছর আগে ‘চক্র’ একটি টেলিভিশন সিরিয়াল হিসেবে নির্মিত হলেও শেষ পর্যন্ত ওটিটিতে প্রকাশিত হলো। তেমনি শুটিং করার সময়ও শিল্পীদের অনেকেই বিপদের সম্মুখীন হয়েছেন। ফারিণ বলেছিলেন, আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়। শুটিং চলার সময় একবার আমি কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ের পা ভেঙে যায়। এছাড়া শুটিংয়ের সময়ে প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি।

তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনও পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পেয়েছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না। বলে রাখা ভালো, ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেন। তোলপাড় তোলা সেই ঘটনা নিয়েই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ‘চক্র’ ওয়েব সিরিজের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। আরও রয়েছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহানসহ অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়