পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা: ডিসি রমনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪
     ৬:৩০ অপরাহ্ণ

পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা: ডিসি রমনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ | ৬:৩০ 184 ভিউ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলনের সময় যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিসি সরোয়ার জাহান বলেন, ৫ আগস্টের আগে আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলাগুলো ঊর্ধ্বতনের নির্দেশ মতো ক্লোজ করা হয়েছে। তবে যেগুলো হত্যা মামলা সেগুলো এখনো রুজু হচ্ছে। কারণ ডিএমপি কমিশনার বলেছিলেন, যেগুলো হত্যা মামলা সেগুলোর ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত মাসে শুধু রমনা বিভাগেই ১৩৫ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে জানিয়ে এই

ডিসি বলেন, গত মাসে বিভিন্ন কারণে আমার ডিভিশনে ১৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। এ তালিকায় যুবলীগ, আওয়ামী লীগের পদধারী ব্যক্তিরাও আছেন। এমনকি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি পর্যন্ত গ্রেফতার হয়েছেন। তাকে ছাত্র-জনতার আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়েছে। সরোয়ার জাহান বলেন, আসলে পলিটিক্যাল আইডেন্টিটি এখানে মুখ্য নয়, যারা অপরাধ করেছে, তারা আমাদের চোখেও অপরাধী। সেই সঙ্গে অস্ত্র ও মাদক উদ্ধারে যে অভিযানগুলো নিয়মিত চলে সেগুলো চলমান আছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘দায়মুক্তি’ শীর্ষক আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: সজীব ওয়াজেদ জয় ‘প্রোটোকল দিয়ে আমাকে বনবাসে দিয়ে গেল’: শেখ হাসিনা ‘প্রোটোকল দিয়ে আমাকে বনবাসে দিয়ে গেল’: শেখ হাসিনা প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি রাজশাহী–৪ আসনে ৩ লাখ ভোটারে ৭ লাখের বেশি ভোট! আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: সজীব ওয়াজেদ জয় ভোটার ছিল না, কিন্তু ভোট ছিল গণনার টেবিলে: শেখ হাসিনা জুলাই সনদ’ গণভোট: ‘হ্যাঁ’ জয়ী হলেও তথ্যে বড় গরমিল, এক আসনে ভোট ২৪৪% সিলেট-৫: ভোটার ২৫৩৮, ভোট পড়ল ২৭৫৪! ফলাফলে ‘১০৮ শতাংশ’ ভোটের নজির ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস!