সাভারে আ.লীগ নেতাসহ ৬৮৯ জনের বিরুদ্ধে দুই মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

সাভারে আ.লীগ নেতাসহ ৬৮৯ জনের বিরুদ্ধে দুই মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে আবুল হোসেন (৩৩) নামে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামসহ ৪৩২ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে আল আমিন (২২) নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার ঘটনায় সাভার মডেল থানায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ ২৫৭ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। গুলিবিদ্ধ আল আমিনের মা জেসমিন বেগম বাদী হয়ে সোমবার (৭ অক্টোবর) মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা। তিনি জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যার

চেষ্টা ও হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ৫ আগস্ট বিজয় মিছিল নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে থানা অভিমুখে যাওয়ার পথে মুক্তির মোড়ে গুলিবিদ্ধ হন আল আমিন। হাত ও পায়ে গুলিবিদ্ধ আলামিনকে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। রাজিব ছাড়াও মামলার আসামিরা হলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমর, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জি এস মিজান, সাভার পৌরসভার কাউন্সিলর রমজান আলী, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, সভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক ফিরোজ কবির (৩৫), সহসভাপতি টিপু সুলতান। একই দিনে

সাভারে সাবেক এমপি সাইফুলসহ ৪৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে আবুল হোসেন (৩৩) নামে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামসহ ৪৩২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আশুলিয়া থানায় এ মামলাটি করেন নিহতের স্ত্রী লাকি আক্তার। নিহত আবুল হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার ফুলঘর গ্রামের মনি মিয়ার ছেলে। তিনি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারধর ও গুলি করে গুরুতর জখমসহ হত্যা ও হত্যাকাণ্ডে হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার

বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিজয় মিছিল নিয়ে থানার দিকে অগ্রসর হলে বাইপাইল মোড়ে গুলিবিদ্ধ হন আবুল হোসেন। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে তাকে আশুলিয়ার আমতলা বুড়ি বাজারে দাফন করা হয়। লাকি আক্তার জানান, প্রথমে মামলাটি পুলিশ নেয়নি। পরে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আশুলিয়ার আমলি আদালতে মামলা করলে আদালতের নির্দেশে পুলিশ সিআর মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাধারণ পাসপোর্ট বহন করে, ডিপ্লোমেটিক প্রটোকলের আবদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ এর ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, বিআরটিএ’র নির্দেশ হলরুম ভাড়া নিয়ে ব্যক্তিগত আয়োজনকে ‘অক্সফোর্ডের আমন্ত্রণ’ দাবিতে শিবির-এনসিপির মিথ্যাচার ডাচদের রুখে দিল জাপান, গ্যালারিতে মানবিক সৌন্দর্য দেখালেন সমর্থকরা কুরাসাওকে ৭ গোলে বিধ্বস্ত করে ব্রাজিলের রেকর্ড ভাঙল জার্মানি পাটক্ষেতে মিলল নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল তিন মামলায় জামিন পেলেন মমতাজ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন