ইসরাইলি পণ্য বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

ইসরাইলি পণ্য বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
ইসরাইলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। লেবানন ও ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যান রাইটস সোসাইটি’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ইসরাইলি দখলদাররা ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে। আমরা প্রত্যেকে মানুষ। আমরা চাই না একটি প্রাণ ঝরে যাক। আমরা আজ এখানে মুক্তভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করছি, কিন্তু আমার ফিলিস্তিনের ভাইয়েরা তাদের মুক্তির গান গাইতে পারে না। আমরা তাদের স্বাধীনতা চাই। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, ইসরাইল আজ ফিলিস্তিনকে শেষ করে এখন লেবাননের দিকে হাত বাড়িয়েছে। সুন্নিদের দমনের পর তারা শিয়াদের ধরেছে। তারা মারার সময় দেখে

মুসলিমদের মারছি, কিন্তু আমরা সুন্নি আর শিয়া নিয়ে দ্বন্দ্বে পড়ে আছি।ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আরব ও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আরও বলেন, আমরা এখানে দাঁড়িয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে পারব না। আমরা যা পারি তা হলো ইসরাইলি চিহ্নিত পণ্যগুলোকে ব্যবহার না করা। আমরা ইসরাইলের পণ্য না খেলে মরব না। এটা হবে আমাদের প্রতিবাদ। ‘হিউম্যান রাইটস সোসাইটি’র সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, মানবতা আজ ভূলুণ্ঠিত। আমরা নির্বাক তাকিয়ে আছি। আমাদের কাছে ট্যাংক নাই, গোলাবারুদ নাই, যা আছে তা হলো প্রতিবাদের ভাষা। ফিলিস্তিন ও লেবাননের হামলার প্রতিবাদে দাঁড়িয়েছি। ফিলিস্তিন ও লেবাননে মানবাধিকার আজ ভূলুণ্ঠিত, কিন্তু পশ্চিমারা চুপ। আমরা চাই ফিলিস্তিনের

মানুষও সুস্থ, সুন্দর ও নিরাপদে বাস করুক। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া