ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘আমি যাই করি না কেন, মানুষ মন্তব্য করবেই’
সারা আলি খানের অভিনীত ‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে।
অনুরাগ বসু পরিচালিত এ সিনেমায় একটি আধুনিক শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সারা। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আদিত্য রায় কাপুর।
এর আগে ২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, ঠিক তেমনই সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল।
সেই সিনেমার সিকুয়েল ‘মেট্রো ইন দিনো’ই মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই।
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ সিনেমা প্রসঙ্গ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রোলের জবাবও দিয়েছেন অভিনেত্রী।
ইতোমধ্যে মেট্রো ইন দিনো’ সিনেমার গান ও ট্রেলার মুক্তি পেয়েছে। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার
রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আদিত্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা আলি বলেন, দারুণ অভিজ্ঞতা ছিল। উনি মানুষ হিসেবে সহজ–সরল এবং সহ–অভিনেতাদের স্বাচ্ছন্দ্যবোধ করাতে জানেন। তিনি বলেন, অভিনেতা হিসেবেও তিনি অত্যন্ত সাবলীল। ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। মেট্রো ইন দিনো’তে তার চরিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার লুক থেকে শুরু করে সব কিছু বসুদার ভাবনায় তৈরি। চরিত্রটি গ্ল্যামারাস নয়, বরং অনেক বেশি বাস্তবিক এবং সহজ–সরল। এ রকম শহুরে মেয়ের চরিত্রে আগে অভিনয়ের সুযোগ হয়নি। অভিনেত্রী বলেন, ‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখে ওনার সিনেমার প্রেমে পড়েছিলাম। এখন আমি নিজেই ‘মেট্রো’–তে অভিনয় করছি। এ যেন স্বপ্নপূরণের এক গল্প। তিনি বলেন, আমি ওনার বড় ভক্ত। সব সময় অনুরাগ
বসু স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছি। এখন বলতে পারি, আমি বসু স্যারের নায়িকা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার—এর উত্তরে সারা বলেন, এখন ট্রোলিং সামলাতে শিখে গেছি। জানি, আমি যা–ই করি না কেন, মানুষ মন্তব্য করবেই। তাই এসব আর গায়ে মাখি না। অভিনেত্রী বলেন, তবে আমার মা এসব পড়ে কষ্ট পান। তখন আমার খুব খারাপ লাগে। খারাপ লাগলেও করার কিছু থাকে না। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই।