সকালে ফলের রস পান করছেন? জেনে নিন ক্ষতিগুলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সকালে ফলের রস পান করছেন? জেনে নিন ক্ষতিগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ |
সকালের নাশতায় অধিকাংশ সময় তাজা ফলের রস বেছে নেন অনেকেই। আবার যারা নিয়মিত ডায়েট করছেন, পুষ্টিকর খাবার খাচ্ছেন তারাও বেছে নেন। কখনো কমলালেবু, কখনো আনারস, বেদানার রস পান করেন। এবং তারা ভাবেন খুব পুষ্টিকর খাওয়া দাওয়া চলছে। এদিকে চিকিৎসকেরা বলছেন ভিন্ন কথা। ফলের রস পান করে লাভের চাইতে ক্ষতিই হচ্ছে বেশি। ভারতীয় চিকিৎসক বিশাখা শিবদাসানি মনে করেন, এক গ্লাস ফলের রস খাওয়া আর এক গ্লাস সোডা জাতীয় কোমল পানীয় পানের মধ্যে বিশেষ পার্থক্য নেই। কারণ ২৪০ মিলিলিটারের মিষ্টি কোমল পানীয়ে থাকে ১১০ ক্যালোরি এবং ২০-২৬ গ্রাম পর্যন্ত চিনি। গবেষণা বলছে, ২৪০ মিলিলিটার ফলের রসেও ওই একই পরিমাণ চিনি থাকে।

শুধু প্যাকেটজাত ফলের রস নয়, তাজা ফলের রসেও চিনির পরিমাণ বেশি থাকে। ফলের রসে চিনি থাকার কারণ ফলে গ্লুকোজ, ফ্রুকটোজ ও সুক্রোজ থাকে, যা আদতে কার্বোহাইড্রেটেরই উপাদান। ফল খাওয়ার পর তা নানান প্রক্রিয়ায় ভেঙে সব পুষ্টি উপাদান যথাস্থানে পৌঁছে। পৌঁছে ফলে থাকা উপকারী ফাইবারও। কিন্তু ফল থেকে ছেঁকেচ শুধু রসটুকু বের করা হলে তাতে আর উপকারী ফাইবার থাকে না। ফাইবারের পরিবর্তে পড়ে থাকে ফ্রুকটোজ, গ্লুকোজ আর সুক্রোজ, যা চিনিরই সমান। যেসব ক্ষতি হচ্ছে সকালে ছোট এক গ্লাস ফলের রস পান করা মানে ২৬ গ্রাম চিনি খাওয়া। যা ৬ চা চামচ চিনির থেকেও বেশি। স্বাস্থ্য ভালো রাখতে যেখানে পৃথিবী জুড়ে খাবারে চিনির পরিমাণ

কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে, সেখানে স্বাস্থ্যকর খাবার ভেবে সকাল সকাল এত চিনি খাওয়া ক্ষতিকরই বটে। চিকিৎসক বিশাখা মনে করেন সকালে ফলের রস পান করলে মোটা হওয়া থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধিসহ অন্যান্য সমস্যা হতে পারে। বেশি চিনি খেলে যেসব ক্ষতি হয়, তাজা ফলের রস পানেও সেসব ক্ষতি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের ছেলের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের পর ডাকাতি, ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আরও অর্থ দাবি দিল্লিতে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত পাঠ্যপুস্তক ছাপার প্রাক্কলিত দর ফাঁস, সমঝোতায় কাজ ভাগ-বাটোয়ারা, অতিরিক্ত ব্যয় ২৫২ কোটি টাকা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন হৃদয় ও জাকের বিশ্লেষণ: শেখ হাসিনা সরকারের সময় ০.৬ শতাংশ, এখন মেট্রোরেলের নতুন ঋণে সুদ ৩ শতাংশের ওপরে, কঠিন হয়েছে শর্তও পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বন্দি, কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান