রাষ্ট্র সংস্কার ফ্যাসিবাদকে রুদ্ধ করবে: আ স ম রব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

রাষ্ট্র সংস্কার ফ্যাসিবাদকে রুদ্ধ করবে: আ স ম রব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
রাষ্ট্র সংস্কার ফ্যাসিবাদকে রুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, গণহত্যার মহাকৌশল নিয়ে নির্বিচারে এবং বর্বরোচিত উপায়ে দেশের নাগরিক হত্যার একমাত্র দায় শেখ হাসিনা সরকারের, এ গণহত্যা ক্ষমার অযোগ্য। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরাস্থ নিজ বাসভবনে জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণহত্যায় দায়ী এবং জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। মৃত লাশের উপর গুলি করা এবং আহতকে পুড়িয়ে ফেলাসহ মানুষ হত্যার তান্ডবকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারলে সমাজ ভয়ংকর হিংস্র হয়ে উঠবে। গণ হত্যাকারী কাউকে ক্ষমা করা যাবে না। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থাপনায় শ্রম, কর্ম

ও পেশার জনগণের অংশীদারিত্বভিত্তিক রাজনৈতিক ব্যবস্থাপনা প্রবর্তন করতে পারলে ভবিষ্যৎ বাংলাদেশে আর ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে না। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রীয় রাজনীতি ও কাঠামোগত সংস্কারের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং সংবিধানসহ ক্ষমতা কাঠামোর প্রশ্নে সকল সমাজ শক্তির অংশগ্রহণের লক্ষ্যে সংবিধান ও বিধি-বিধানের সংস্কার প্রশ্নে সুস্পষ্ট প্রস্তাবনা হাজির করতে হবে। সকল মত ও পথের সংস্কারের প্রস্তাবনা নিয়ে সংলাপের মাধ্যমে স্বল্প ও দীর্ঘস্থায়ী সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে হবে। ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধারে সংস্কারের প্রক্রিয়া শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। সভায় বক্তব্য রাখেন মিসেস তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে

এম জাবির,কামাল উদ্দিন পাটোয়ারী,দেওয়ান ইস্কান্দার রাজা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, সরোয়ার হোসেন ,আব্দুল লতিফ খান, অ্যাডভোকেট মিয়া হোসেন, আমিন উদ্দিন বিএসসি, সোহরাব হোসেন, আহসান উদ্দিন চৌধুরী সুইট,অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন,মতিউর জনাব লোকমান হাকিম, মতিউর রহমান মতি, মোহাম্মদ আমির উদ্দিন,এস এম শামসুল আলম নিক্সন, আনোয়ারুল কবির মানিক,মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সী, আবদুল্লাহ আল মামুন, শফিকুর রহমান বাবর,মোহাম্মদ মুজতবা কামাল, অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল,ইসমাইল হোসেন মন্টু,অধ্যক্ষ আব্দুল মোতালেব,সৈয়দ বিপ্লব আজাদ, অ্যাডভোকেট শামসুদ্দীন মজুমদার সাচ্চু,অ্যাডভোকেট শহিদুল্লাহ পলাশ,আমিন উল্লাহ বাহার,স ম রেজাউল করিম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ