শীতের আগেই গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধানের আশ্বাস উপদেষ্টার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

শীতের আগেই গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধানের আশ্বাস উপদেষ্টার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
দেশে চলমান লোডশেডিং ও গ্যাস সংকটের বিষয়টি শীতের আগেই সমাধানের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন। শীতের সময় গ্যাস সংকট থাকে, ডলারেরও সংকট আছে, যে কারণে সার আমদানি করা যাচ্ছে—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, এটা সুসংবাদের মতোই বলা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আমাদের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে সব উন্নয়ন সহযোগীরা দেখা করতে এসেছে। তারা প্রত্যেকে বলেছে, তাদের সহযোগিতা অব্যাহত রাখবে এবং সহয়তার পরিমাণ বাড়াবে। গ্যাস ও বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি বিল পরিশোধে বিদ্যুৎ ও

জ্বালানি মন্ত্রণালয় বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে বলেও এ সময় জানান তিনি। ভোলার গ্যাস প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, যে জায়গাটা সম্ভাবনাময়, সেখানে ১০০টি কূপ খনন করা হবে। এখানে যদি প্রত্যাশা মতো গ্যাস পাওয়া যায়, তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা সিএনজি করে আনা এবং ব্রিজ করা—দুটির কথাই ভাবছি। নতুন করে কুইক রেন্টাল চুক্তি নবায়ন করা হবে না বলেও এ সময় জানান তিনি। ফাওজুল কবির বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে করা চুক্তিগুলো দুটি কমিটি পর্যালোচনা করছে। কমিটির পরামর্শের ভিত্তিতে আমরা কাজ করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন কৃষ্ণাঙ্গ মুসলিম সংগঠনের ‘মাদার খাদিজা’ আর নেই ব্যাংক নোট কেন বাতিল করা হয়? তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে