জাতিসংঘের তদন্তে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

জাতিসংঘের তদন্তে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ চলাকালীন মানবাধিকার লঙ্ঘনের জন্য জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তদন্তে অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করবে না। তারা যাতে স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করতে পারে, তা আমরা নিশ্চিত করতে চাই। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের তদন্ত দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় তারা শিগগির তদন্ত শুরু করার ইচ্ছার কথা জানিয়েছে। নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে চান বলে তারা প্রচার এড়াতে পছন্দ করছেন। তদন্তে সরকার সহায়তা দেবে। তিনি স্পষ্ট করেন, ফ্যাক্ট-ফাইন্ডিং দল সম্প্রতি দেশে এসেছে। এখনও তারা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারেনি। এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জোর দিয়ে বলেছে, ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন

কোনো ফৌজদারি তদন্ত নয় এবং এটি যে কোনো জাতীয় বিচারিক প্রক্রিয়া থেকে আলাদাভাবে কাজ করে। তদন্তটি গোপনীয় এবং তদন্তের সময় দলটি গণমাধ্যমের সঙ্গে জড়িত হবে না। জাতিসংঘ মানবাধিকার অফিসের একজন মুখপাত্র এর আগে বলেন, ‘আমরা সত্য অনুসন্ধান প্রক্রিয়ায় গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের আবেদন করছি।’ ইউএন হিউম্যান রাইটস দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাক্ট-ফাইন্ডিং দলকে তথ্য প্রতিষ্ঠা, দায়িত্ব চিহ্নিত করা, মূল কারণ বিশ্লেষণ, অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং এর পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ পেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাগুলোকে বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহার সম্পর্কিত তথ্য সরবরাহ করার জন্য বলা হয়েছে। তথ্য পাঠাতে হবে OHCHR-FFTB- Submissions@un.org ঠিকানায়। তদন্ত

দলটি ভুক্তভোগী, আইন প্রয়োগকারী কর্মকর্তা, চিকিৎসা পেশাজীবী ও প্রত্যক্ষর্শীদের সাক্ষাৎকার নেবে। ঘটনাস্থলের পরীক্ষা ও তথ্য বিশ্লেষণের পর জাতিসংঘের মানবাধিকার দপ্তর একটি বিশদ মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে। যাতে ফলাফল, উপসংহার ও সুপারিশ থাকবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত আইওএমের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আইওএম বাংলাদেশের মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বৈঠকে উপদেষ্টা বিভিন্ন গন্তব্য ও ট্রানজিট দেশগুলোতে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আইওএমের অব্যাহত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ সময় গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশনের (জিসিএম) চ্যাম্পিয়ন হিসেবে

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রচারে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন এসোয়েভ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা