বিয়ে সারলেন অদিতি-সিদ্ধার্থ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বিয়ে সারলেন অদিতি-সিদ্ধার্থ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
বিয়ে মানেই এলাহি কারবার বলিউডে তারকাদের। বর-কনের সাজপোশাক, বিয়ের লোকেশন, অতিথিদের তালিকা, নিরাপত্তার বাড়াবাড়ি, বিয়ের মেনু সবই চর্চার বিষয় হয়ে ওঠে। প্রায় দুই দশক আগে ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে থেকে সম্প্রতি সোনাক্ষী সিনহার বিয়ে সবার ক্ষেত্রে এমনটি দেখা গেছে। তবে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করলেন তারকা দম্পতি অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। সোমবার সকালে দক্ষিণী অভিনেতার সঙ্গে নতুন জীবন শুরু করলেন হায়দরাবাদের রাজপরিবারের মেয়ে। এ বছরের মার্চে ৪০০ বছরের পারিবারিক মন্দিরে সিদ্ধার্থর সঙ্গে আংটিবদল করেছিলেন অদিতি। আর ১৬ সেপ্টেম্বর সারাজীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করে সাতপাকে বাঁধা পড়লেন তারকা জুটি। আড়ম্বরহীন অনুষ্ঠানে একেবারে সাদামাটাভাবে দক্ষিণী ঐতিহ্য মেনে বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ। এদিন সকালে বিয়ের ছবি সোশ্যাল

মিডিয়ায় শেয়ার করে নববিবাহিত তারকা দম্পতি পরস্পরকে লিখেছেন, ‘তুমি আমার চাঁদ-তারা-সূর্য।’ দুজনের বিয়ের সাজেও ছিল দক্ষিণ ভারতের ছোঁয়া। অদিতি সেজেছেন একেবারে ঘরোয়া সাজে। অরগানজা টিস্যু ম্যাটেরিয়ালের জরি ওয়ার্ক করা লেহেঙ্গা পরেছিলেন অদিতি। সঙ্গে মানানসই সোনালি রঙের ব্লাউজ, স্বল্প মেকআপ আর গয়নায় কনে বেশে অপরূপা অভিনেত্রী। অন্যদিকে সিদ্ধার্থকে দেখা গেল ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাকে। সাদা পাঞ্জাবির সঙ্গে সোনালি পাড়ের সাদা ধুতি, দক্ষিণ ভারতে যে পোশাক পরিচিত ভেস্তি নামে। দুই পরিবারের কাছের মানুষদের সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়লেন তারা। সিদ্ধার্থ-অদিতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও। অদিতি ও সিদ্ধার্থ দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে আইনজীবী ও অভিনেতা সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। ২০১২ সালে বিয়ে করলেও

সেটা গোপনই ছিল। তবে এক বছর পরে ২০১৩ সালে অদিতি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা আলাদা হয়ে গেছেন। অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু সে সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৯ সালে ভেঙে যায় বিয়ে। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মহা সমুদ্রম’ সিনেমায় অভিনয় করতে গিয়ে আলাপ অদিতি-সিদ্ধার্থের। সেই সম্পর্ক গড়ায় বন্ধুত্বে। অতঃপর প্রেম। একসঙ্গে বহু জায়গায় বেড়াতে যেতেও দেখা গেছে তাদের। অন্য তারকাদের মতো নিজেদের প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি অদিতি-সিদ্ধার্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই একসঙ্গে ছবি পোস্ট করতেন। সেই প্রেমের শুভ পরিণয় ঘটল আজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন কুমারী মেয়ের নীরবতাই বিয়ের সম্মতি, আফগানিস্তানে নতুন আইন ঈদুল আজহার তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে? ‘হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ শিবির-ছাত্রদলের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা ও ইউএনওসহ আহত ২৫ সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল-বাণিজ্যে বড় ধস পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস উচ্চশিক্ষায় আবাসিক সংকট ‘ঝড়ের আগে নীরবতা’— কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প? ই-লোন কী, কীভাবে নেওয়া যায়?