মিরাজ নেই, আছে তাঁর রক্তমাখা শার্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪
     ৫:০৩ পূর্বাহ্ণ

মিরাজ নেই, আছে তাঁর রক্তমাখা শার্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৩ 191 ভিউ
ছেলের হাজারো স্মৃতির ভিড়ে একটিই এখন প্রশান্তির অবলম্বন। সেটি জড়িয়েই দিন কাটে মা মমতাজ বেগম ও বাবা আব্দুর রবের। তারা আশাবাদী, বর্তমান সরকার ছেলে হত্যার বিচার করবে। রাজধানীর যাত্রাবাড়ীতে ৫ আগস্ট বিকেলে ছাত্র-জনতার বিজয় মিছিলে পুলিশ গুলি চালালে মারা যান এ দম্পতির বড় ছেলে মিরাজ হোসেন পাপ্পু। অনার্স শেষে ফ্রিল্যান্সিং করে তিনি সংসারের হাল ধরেছিলেন। পাপ্পু ডেমরা মধুবাগের ফার্ম মোড়ের ২১/২ নম্বর বাসার নিচতলায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। গতকাল বৃহস্পতিবার সরেজমিন বাসায় তাঁর পড়ার টেবিলে ল্যাপটপ ও হাতঘড়ি পাওয়া যায়। গত ৩৭ দিনে এর ওপর জমেছে ধুলোবালি। মা-বাবা ইচ্ছে করেই এসব পরিষ্কার করেন না। যেমন পাপ্পুর পরিধান ও ব্যবহারের সবকিছুই

রেখে দিয়েছেন যত্নে। মনে পড়লেই মমতাজ বেগম রক্তজড়ানো সাদা চেক শার্ট বুকে জড়িয়ে চোখের পানি ফেলেন। পাপ্পুর বাসার গলিতে চোখ আটকে যায় ‘শহীদ মিরাজ হোসেন পাপ্পুর মৃত্যুর জন্য একমাত্র পুলিশই দায়ী’ দেয়াল লিখনে। বাসায় আলাপকালে মিরাজের ছোট ভাই পাভেল জানান, ভাইয়ার কক্ষে আগের মতো মা-বাবা যান না। গুলিতে নিহতের সময়ে যে শার্ট গায়ে ছিল, সেটি যত্নে রেখে দিয়েছেন। প্রায় প্রতিদিনই শার্টটি বুকে জড়িয়ে ধরেন। নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেন। বাবাও একই কাজ করেন। তিনি আরও জানান, সোহরাওয়ার্দী কলেজ থেকে অনার্স করার পর টাকার অভাবে ভাইয়া মাস্টার্স করেননি। বন্ধুরা মিলে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন। বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। পুরো পরিবার তাঁর আয়ে চলত।

তাঁকে হারিয়ে আমাদের এখন পথে বসার অবস্থা। পুলিশের নির্বিচার গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, পুলিশের এলোপাতাড়ি গুলিতে ১০-১২ জনের লাশ পড়ে রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি যাত্রাবাড়ী থানা এলাকার। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিকেলে বিজয় মিছিলে প্রকাশ্যে গুলি চালায় পুলিশ। সেখানে নিহতদের একজন হতভাগ্য পাপ্পু। গত ২৪ আগস্ট পাপ্পুর বাবা ছয়জনের নামে ও অজ্ঞাতপরিচয় অন্তত ২০০ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ছেলের প্রসঙ্গ উঠতেই সেই শার্ট এনে দেখালেন পাপ্পুর বাবা। কান্নাজড়ি কণ্ঠে তিনি বলেন, ‘আন্দোলনে যাচ্ছে কখনও পরিবারকে বুঝতে দিত না। মৃত্যুর পর

পাপ্পুর বন্ধুদের কাছে শুনেছি– প্রায় প্রতিদিনই মে আন্দোলনে যেত। বাসায় এ নিয়ে আলোচনা হলে সে চুপ থাকত। ৫ আগস্টও সকালে কিছু না বলে সকালে বাসা থেকে বেরিয়ে যায়। বিকেলে শুনি, আমার ছেলে আর নেই।’ ছেলের নানা স্মৃতি হাতড়ে কান্নায় ভেঙে পড়েন মা মমতাজ বেগম। তিনি বলেন, ঘটনার দিন সকাল ৮টার দিকে ওঠে নাশতা সেরে বেরিয়ে যায়। কোথায় যাও, জানতে চাইলে বলে– মা আন্দোলনের কী অবস্থা দেখে আসি। আমি নিষেধ করার সাহস পাইনি। বুক চাপড়ে মমতাজ বলতে থাকেন, আমি কেন তাকে যেতে দিলাম? নিষেধ করলে আমার বুক খালি হতো না। দেশ স্বাধীন হলো, সবাই ঘরে ফিরল, আমার পাপ্পু এলো কফিনে। সরকারের কাছে

আমি ছেলে হত্যার বিচার চাই। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চাই। আন্দোলনে অংশ নেওয়া পাপ্পুর বন্ধু শাওন আল মাহমুদ বলেন, পুলিশ গুলি ছুড়লে সবাই দৌড় দেন। পাপ্পু শুয়ে পড়ে আমাদের বলতে থাকে, ভয়ে দৌড় দিলে আন্দোলন কীভাবে সফল হবে? তিনি বলেন, সকাল থেকে অনেকবার চেষ্টা করেও মিছিল নিয়ে এগোতে পারিনি। এক পর্যায়ে শেখ হাসিনা পালিয়ে গেছে জানতে পেরে বিজয় মিছিল নিয়ে বেলা পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে পৌঁছলে ভবনের ওপর থেকে গুলি করে পুলিশ। পরে থানার ভেতর থেকে ২৫-৩০ পুলিশ গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে আসে। পাপ্পু হানিফ ফ্লাইওভারের পিলারের আড়ালে লুকায়। পুলিশ সদস্যরা রাস্তা পার হয়ে এসে মিরাজসহ ১০-১২ জনকে

গুলিকে হত্যা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today