ইসলামী ব্যাংকের ‘সংকট’ উত্তরণে যে বার্তা দিলেন নতুন চেয়ারম্যান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

‘ছাত্রলীগ’ কর্মী পরিচয়ে প্রবাসীর সোনা ডাকাতি: গ্রেপ্তারের পর জানা গেল ছাত্রদল সভাপতি-সম্পাদক ও বিএনপি সভাপতি

দিল্লিতে এফসিসি সেমিনার বাতিল নিয়ে দেশের গণমাধ্যমে অপপ্রচার: আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তা বাড়িছাড়া ও মারধরের শিকার

‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস

শহিদ ছাত্রলীগ নেতা মমিন পাটোয়ারীর ২য় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ-স্মরণসভা

নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার

প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের

ইসলামী ব্যাংকের ‘সংকট’ উত্তরণে যে বার্তা দিলেন নতুন চেয়ারম্যান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
ইসলামী ব্যাংকের চলমান সংকট কাটিয়ে উঠতে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং এটি তিনটি পর্যায়ে বাস্তবায়ক করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, রোডম্যাপের প্রথম ধাপে নতুন বোর্ডের যাত্রার তারিখ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হবে ‘বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ’। এছাড়া ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে দ্বিতীয় পর্যায় হবে ‘ঘুরে দাঁড়ানোর’ বছর এবং তৃতীয় পর্যায় হবে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত ‘এগিয়ে যাওয়ার’ বছর। এর আগে গত ২২ আগস্ট রূপালী ব্যাংকের সাবেক

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ওই পর্ষদে চারজন স্বতন্ত্র পরিচালকও নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে নতুন চেয়ারম্যান বলেন, নতুন পর্ষদ যখন দায়িত্ব নেয়, তখন ব্যাংকটির মূলধন ঘাটতি ছিল ২ হাজার ৩০০ কোটি টাকা। ‘তবে এ ঘাটতি প্রতিদিনই কমছে এবং আজ (বৃহস্পতিবার) পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ২ হাজার কোটি টাকা। আশা করছি, এ বছরের মধ্যেই এটি ইতিবাচক ধারায় ফিরে আসবে’, যোগ করেন তিনি। গ্রাহকদের টাকা উত্তোলনের সমস্যার বিষয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, আগামীকাল থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের সমস্যায় পড়তে হবে না। কারণ গত সপ্তাহে যে টাকা জমা পড়েছে তা

উত্তোলনের চেয়ে কম। নেট ব্যালান্স আছে। এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমকে সহযোগিতা করা কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে- জানতে চাইলে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, আমরা এখনই কর্মকর্তাদের সরাতে চাই না। কারণ আপনি যদি এখন নিচের দিকে আঘাত করেন, তাহলে সবকিছু ভেঙে পড়বে। ওপরের কিছু কর্মকর্তাকে ইতোমধ্যেই অপসারণ করা হচ্ছে। আস্তে আস্তে সব ঠিক করা হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেতে পারবে না। আবার কাউকে ভুল প্রক্রিয়ায় সরানো হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার ‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর ‘ছাত্রলীগ’ কর্মী পরিচয়ে প্রবাসীর সোনা ডাকাতি: গ্রেপ্তারের পর জানা গেল ছাত্রদল সভাপতি-সম্পাদক ও বিএনপি সভাপতি নেপালে বন্যায় প্রাণহানি-নিখোঁজের তথ্য প্রকাশ পেলেও চীনের চিত্র এখনও অস্পষ্ট আর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন মেসি সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার টাকা পে-স্কেল: পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ২০১৯ সালের ডাকসুর জিএস রাশেদ খাঁন নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন উজবেকিস্তানের কাছে হেরে এএফসি বাছাই শুরু বাংলাদেশের