নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ November, ২০২৬

নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ November, ২০২৬ |

বেস্টসেলার লেখক জিলি কুপারের লেখালেখির দীর্ঘ সময়ের সঙ্গী ছিল ‘মনিকা ২’ নামের একটি টাইপরাইটার। তাঁর জনপ্রিয় ও আলোচিত রাটশায়ার সিরিজের উপন্যাসগুলো এই টাইপরাইটারেই লেখা হয়েছিল। নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বরের নিলামে টাইপরাইটারটি তোলা হবে। এর দাম ৫ হাজার থেকে ৮ হাজার পাউন্ড বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৮ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

১৯৬৪ সালে তৈরি এই টাইপরাইটারটি উদ্ধারের ঘটনা ঘটে ২০২৫ সালের অক্টোবরে। ৮৮ বছর বয়সে লেখকের মৃত্যুর পর তাঁর গ্লুচেস্টারশায়ারের বিসলি এলাকার বাড়ি ‘দ্য চ্যান্ট্রি’-এর অফিস

থেকে এটি পাওয়া যায়। নিলামকারী প্রতিষ্ঠানটি এই আয়োজনটির নাম দিয়েছে ‘লাভ অ্যান্ড লাস্ট: আ লিটারারি গাইড’, যেখানে প্রায় ৩০টি বই, পাণ্ডুলিপি ও চিঠিসহ বিভিন্ন সাংস্কৃতিক নিদর্শন স্থান পেয়েছে।

কুপারের লেখালেখির পদ্ধতিতে টাইপরাইটার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সানডে টাইমস ও ডেইলি মেইল-এর সাংবাদিকতা থেকে শুরু করে জনপ্রিয় উপন্যাস, সবই তিনি টাইপরাইটারে লিখতেন। প্রথম খসড়ার ওপর নতুন অংশ টাইপ করে স্ট্যাপল দিয়ে জুড়ে দিতেন। এভাবে ধাপে ধাপে তৈরি হতো পাণ্ডুলিপি। পরে সহকারীরা সেগুলো আবার টাইপ করে দিতেন।

কুপার সাক্ষাৎকারে প্রায়ই তাঁর টাইপরাইটারকে ‘মনিকা’ বলে উল্লেখ করতেন। তবে বাস্তবে এটি ছিল তাঁর ব্যবহার করা একাধিক বিশ্বস্ত টাইপরাইটারের সম্মিলিত নাম। ১৯৮২ সালে কনজারভেটিভ পার্টির সম্মেলন

থেকে তিনি আরেকটি টাইপরাইটার কিনেছিলেন। একই সময়ে ডিজনি প্লাসে ফিরছে কুপারের বিখ্যাত সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ ‘রাইভালস’-এর দ্বিতীয় মৌসুম।

২০২৫ সালে অনুষ্ঠিত এক তদন্তে জানা যায়, বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়াই ছিল কুপারের মৃত্যুর কারণ। ওই বছরের ৪ অক্টোবর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে মৃত অবস্থায় খুঁজে পান। ক্রিস্টিজের বিক্রয় বিভাগের প্রধান থাইস হিচিনস বলেন, ‘প্রয়াত ডেম জিলি কুপারের মতো টাইপরাইটারের সঙ্গে এত নিবিড়ভাবে জড়িয়ে থাকা আধুনিক লেখক খুব কমই আছেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর সাতক্ষীরা কাঁটাতারহীন এলাকায় রাতে বিজিবি নৌকা টহল চালু করেছে চীনা নাগরিক চেন ইয়ংকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, মানিকগঞ্জের কিশোরীকে ঢাকায় নিয়ে আটক নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপারইন্টেনডেন্ট নিয়োগ জিয়াউল আহসানের নির্দেশেই সব অপারেশন হতো, জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ