৯ জনকে সুবিধা দিতে ২৫ হাজার ব্যবসায়ীকে পথে বসানোর ‘চক্রান্ত’, নেপথ্যে উপদেষ্টার ইশারা: সাংবাদিক সোহেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫

আরও খবর

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও

“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা

মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র

এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী

বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি

৯ জনকে সুবিধা দিতে ২৫ হাজার ব্যবসায়ীকে পথে বসানোর ‘চক্রান্ত’, নেপথ্যে উপদেষ্টার ইশারা: সাংবাদিক সোহেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ |
মাত্র ৯ জন ব্যবসায়ীকে মোবাইল ফোনের একচেটিয়া (মনোপলি) ব্যবসার সুযোগ করে দিতে সারাদেশে প্রায় ২৫ হাজার সাধারণ ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত চলছে। সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা ( প্রধান উপদেষ্টা ড ইউনুসের বিশেষ সহকারী ও নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ আহমদ) ইশারায় এই সিন্ডিকেটকে সুবিধা দিতেই একটি সংবাদ সম্মেলন বন্ধ করার চেষ্টা করা হয়েছে। বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর মুক্তি পেয়ে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেল। বুধবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাকে বাসা থেকে

তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। সাংবাদিক সোহেল জানান, বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার’ (এনইআইআর) বা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল ‘মোবাইল ফোন বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)। সোহেল এই সংগঠনের মিডিয়া পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার অভিযোগ, ওই সংবাদ সম্মেলন বন্ধ করতেই তাকে গভীর রাতে তুলে নেওয়া হয়। স্ট্যাটাসে তিনি লেখেন, “দীর্ঘ সময় পর বুঝতে পারলাম, সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেয়ার জন্যই আমাকে আটক করা হয়েছিল। সেই প্রেস কনফারেন্স বন্ধ করাই তাদের প্রধান টার্গেট ছিল।” মিজানুর রহমান সোহেল দাবি করেন, দেশের মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে

এনইআইআর স্পষ্টতই সাংঘর্ষিক। প্রতিযোগিতা কমিশন থাকার পরেও মাত্র ৯ জন ব্যবসায়ীকে বিশেষ সুবিধা দিতে সারাদেশে ২৫ হাজার মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর আয়োজন চলছে। তিনি বলেন, “এই প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামের সাধারণ মানুষ, প্রবাসীসহ অনেকেই বিপদে পড়বেন। একটা চেইন ভেঙ্গে পড়বে। অনেক ব্যবসায়ী পথে বসে যাবে।” সোহেল তার স্ট্যাটাসে সরাসরি অভিযোগ করেন যে, সিন্ডিকেটের ওই ৯ জন ব্যবসায়ীর একজন বর্তমান সরকারের এক উপদেষ্টার স্কুলবন্ধু। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের দিকে ইঙ্গিত করে বলেন, “একটা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়? জেনে রাখা ভালো, এই ৯ জনের একজন ওই উপদেষ্টার স্কুল-বন্ধু।” আটকের বর্ণনা দিয়ে তিনি বলেন, “ডিবি

প্রধান আমার সঙ্গে কথা বলবেন—এই অজুহাতে ৫/৬ জন সদস্য আমাকে বাসা থেকে তুলে নেয়। ডিবিতে নিয়ে আসামির খাতায় নাম লেখা হয়, জুতা-বেল্ট খুলে গারদে রাখা হয়। কিন্তু কেন আমাকে আটক করা হলো, তা ডিবির উর্ধ্বতন কর্মকর্তারাও বলতে পারেননি।” বর্তমান সময়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে শঙ্কা প্রকাশ করে সোহেল বলেন, “যারা মুখে ‘বাকস্বাধীনতা’র বুলি আওড়ান, তারাই কি আমাকে বাকরুদ্ধ করতে এই আয়োজন করলেন? মগের মুল্লুকে এই কি তবে বাকস্বাধীনতার বাস্তব চিত্র?” এদিকে, সাংবাদিক সোহেলের সঙ্গে সংগঠনটির সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকেও আটক করা হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত পিয়াস এখনো ডিবি কার্যালয়ে আটক রয়েছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে। আটকের পর সাংবাদিক সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের

প্রতিবাদের কারণে দ্রুত মুক্তি পেয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিজানুর রহমান সোহেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ