ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
৮ বছরের সাইফপুত্রের সাহসিকতায় হতবাক সবাই
বলিউডের নবাব সাইফ আলি খানের ওপর হামলার পর রক্তাক্ত সাইফকে নিয়ে হাসপাতালে যাওয়া এবং বাসার ওই ভয়ংকর পরিস্থিতে বড় সাহসিকতার পরিচয় দিয়েছিল সাইফ পুত্র তৈমুর। আর বিষয়টি নিয়ে হতবাক অনেকেই। দুঃস্বপ্নের ওই রাতে রক্তাক্ত সাইফকে নিয়ে অটোয় চেপে হাসপাতালে পৌঁছেছিল তার ৮ বছরের শিশুপুত্র তৈমুর।
তৈমুরের সাবেক পরিচারিকা ললিতা ডি সিলভা তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে এক সাক্ষাৎকারে এসব ঘটনার বর্ণনা দেন।
ললিতা জানান, ‘ছোট্ট তৈমুর তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় আমি সত্যিই অবাক হয়েছি। এই বয়সে শিশুটির মানসিকতা এতটাই দৃঢ় হতে পারে, যা অকল্পনীয়...।
তিনি বলেন, হামলাকারী ওই ব্যক্তি কোথা থেকে এসেছে, কীভাবে ঢুকেছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটা
সত্যিই একটা সারপ্রাইজ। কেউ ঢুকে এমন কাজ করবে, তা কেউ জানবে কী করে? অনেক অফিসার কাজের জন্য আসা-যাওয়া করছেন। আপনারা বাইরের ভবনটি দেখেছেন। তিনি কীভাবে ঢুকলেন জানি না। এটা সত্যিই সবার জন্য বড় বিস্ময়। তৈমুরকে ছোট থেকেই বড় করেছেন ললিতা। তাই তো তৈমুরের এমন কাণ্ডে আরও হতবাক তিনি। ললিতা বলেন, তৈমুর তার বাবার মতোই সাহসী হবে। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে নিজ বাসায় ডাকাতের হামলায় গুরুতর জখম হন সাইফ আলি খান। এরপর তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে ৮ বছরের ছোট্ট তৈমুর। চিকিৎসকরা জানান, সাইফ যখন হাসপাতালে প্রবেশ করেন, তখনো ছুরি পিঠে, ছোট্ট ছেলের হাত ধরে ঢোকেন তিনি। রক্তাক্ত অবস্থাতেও ভেঙে পড়েননি তারা।
বাবাকে কঠিন পরিস্থিতিতে একটুও ভয় না পেয়ে হাসপাতালে নিয়ে আসার জন্য চিকিৎসকেরাও তার সাহসিকতার প্রশংসা করেন। সামাজিক মাধ্যমে নেটিজেনরাও বাহবা জানিয়েছেন এই স্টারকিডকে।