৭ সেপ্টেম্বর শিল্পকলায় সাবিনা ইয়াসমিন-এর একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

৭ সেপ্টেম্বর শিল্পকলায় সাবিনা ইয়াসমিন-এর একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে কালজয়ী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন-কে সম্মাননা প্রদান এবং তাঁর একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শিল্পীকে সম্মাননা প্রদান করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এছাড়াও উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান। ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের অনুষ্ঠানে সন্ধ্যা ৭:৩০ মিনিটে দ্বিতীয় পর্বে হবে সাবিনা ইয়াসমিন-এর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দেশবরেণ্য শিল্পীদের স্মৃতিচারণ, নবীন জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালকদের কম্পোজিশনে সাবিনা ইয়াসমিনের

গান এবং শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে পরিবেশন করা হবে তাঁর বিখ্যাত ও জনপ্রিয় গানগুলো। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। বাংলা গানের গৌরব কোকিলকণ্ঠী খ্যাত বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ঠা সেপ্টেম্বর এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। সংগীতের হাতেখড়ি তার মায়ের কাছেই। মাত্র ৬ বছর বয়সে ‘অল পাকিস্তান স্কুল মিউজিক কম্পিটিশানে’ প্রথম পুরস্কার জিতে নেন। এরপর বিভিন্ন ছায়াছবিতে শিশু শিল্পী হিসেবে কণ্ঠ দেন। তিনি এ পর্যন্ত প্রায় ষোল হাজার গান রেকর্ড করেছেন, যার মধ্যে রয়েছে ছায়াছবির গান, আধুনিক বাংলা গান, পল্লীগীতি, রবীন্দ্র ও নজরুল সংগীত এবং গজল। তিনি বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী এবং দেশে-বিদেশে সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে সংগীত

পরিবেশন করেছেন। ১৯৮৩ সালে ভারতের বিশ্ব উন্নয়ন সংসদ তাঁকে ‘সংসদ রত্ন’ উপাধিতে ভূষিত করে এবং ১৯৮৫ সালে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়। তিনি বাংলাদেশে সর্বোচ্চ পুরস্কার একুশে পদক (১৯৮৪) ও স্বাধীনতা পুরস্কার (১৯৯৬) লাভ করেন। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১৫ বার শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে রেকর্ড গড়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের গ্যাস সংকটের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ: অনুসন্ধানভিত্তিক তথ্য-উপাত্তের বিশ্লেষণ পাকিস্তানের বেলুচিস্তানের পর কাশ্মীরেও বিদ্রোহ দানা বাধছে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৫ বাক্স আম পাঠালো পাকিস্তান ২৭তম বিসিএসের ৫৬ জন শিক্ষানবিশ এএসপিকে পূর্ণ প্রশিক্ষণ ছাড়াই পদায়ন বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘের বিশেষ দূতদের চিঠি: বাংলাদেশে নির্যাতন ও গুম প্রতিরোধে আইনি সংস্কারের আহ্বান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে ছাত্রলীগের মিছিল হুথিদের ঠেকাতে সৌদি-নেতৃত্বাধীন নতুন জোটে বাংলাদেশ: ভয়ংকর প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে নৌবাহিনী? নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ লুট: কক্সবাজারে এক রাতেই দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক বন্যার্তদের বঞ্চিত করে ত্রাণের চাল বিক্রি: কাপ্তাইয়ে গাড়ি ও চালসহ হাতেনাতে আটক বিএনপি সভাপতি ফিফার বিরুদ্ধে বিদ্রোহ: বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন