৬ বছরের শিশু তায়েবাকে নির্মমভাবে হত্যা, গ্রেফতার ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

৬ বছরের শিশু তায়েবাকে নির্মমভাবে হত্যা, গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
পারিবারিক দ্বন্দ্বের কারণে শরীয়তপুরের সখিপুরে ৬ বছরের শিক্ষার্থী তায়েবাকে হত্যার পর সেপটিক ট্যাংকে গুম করা হয়। সেই ঘটনায় ৩ জন আসামিকে গ্রেফতার করার পর নিহতের কানের দুলের গলিত স্বর্ণ উদ্ধার করাসহ; আসামিদের ২ জনের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম আজ বুধবার বিকাল ৪টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এক প্রেস ব্রিফিং করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, তানভির হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখিপুর থানার ওসি ওবায়েদুল হকসহ পুলিশ কর্মকর্তারা। এ সময় পুলিশ সুপার বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে তায়েবার চাচি আয়েশা খাতুন

তার সহযোগীদের নিয়ে শিশু তায়েবাকে হত্যা করে। পরে তার লাশ প্রতিবেশী মেছু উদ্দিন মোল্যার বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতর গুম করে। দুই দিন পরে তায়েবার বাবা টিটু সরদার স্থানীয়দের নিয়ে খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন তায়েবার চাচি আয়েশা, প্রতিবেশী নাছিমা ও আসিফ বেপারীকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে আসামি আসিফ ও নাছিমা আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে শিশু তায়েবাকে খুনের কথা স্বীকার করে। তাদের তথ্যমতে ভিকটিম তায়েবার কানের দুল উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম