৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবিটি এ বছর ১৩টি পুরস্কার জিতে নজির গড়লেও অভিনয়ের বিভাগে একেবারে খালি হাতে ফিরেছে। অন্যদিকে, আলিয়া ভাট, অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান তুলে নিয়েছেন বড় বড় ট্রফি। বিশেষ করে আলিয়া ভাটের জয় ছিল ঐতিহাসিক। ‘জিগরা’ ছবির জন্য পাওয়া সেরা অভিনেত্রীর পুরস্কারটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ ফিল্মফেয়ার জয়, যা তাকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়। ৬টি ফিল্মফেয়ার পেয়ে রেকর্ড করে আলিয়া ছাপিয়ে গিয়েছেন বলিউডের দুই কিংবদন্তি অভিনেত্রী—কাজল এবং নূতনকে, যাঁরা দুজনেই পাঁচবার করে এই সম্মান পেয়েছিলেন। ‘জিগরা’-র জন্য পাওয়া এই পুরস্কার আলিয়াকে এনে দিয়েছে টানা তৃতীয় জয়। এর আগে তিনি ‘উড়তা

পাঞ্জাব’, ‘রাজি’, ‘গালি বয়’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। দীর্ঘদিন ধরে এই রেকর্ড ছিল মীনা কুমারীর দখলে, যিনি ১৯৬৬ সালে ‘কাজল’ ছবির জন্য চতুর্থবার জয়ী হন। পরে নূতন এবং কাজল—দুজনেই পাঁচবার করে এই পুরস্কার জিতে ইতিহাসে জায়গা করে নেন। বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের রয়েছে চারটি করে জয়, আর বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন ও শাবানা আজমির ঝুলিতে রয়েছে তিনটি করে সেরা অভিনেত্রীর ট্রফি। ‘জিগরা’-তে আলিয়ার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি বক্স অফিসে সফল হয়নি। ৮০ কোটি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে মাত্র ৫৫ কোটি। সমালোচকদের রিভিউ ছিল ইতিবাচক, কিন্তু দর্শকদের মন জয় করতে ব্যর্থ

হয় ‘জিগরা’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল