৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার আরিয়াবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গতিয়সব এলাকার কপিল উদ্দিনের ছেলে। র‍্যাব-১১ উপ-অধিনায়ক ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যায় তারাব পৌরসভার আরিয়াবো এলাকায় ৫ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে হাসান নামে ওই যুবক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত হাসান পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই র‍্যাব-১১ এর একটি অভিযানিক দল আরিয়াবো এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত

হাসানকে গ্রেফতার করে। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক হাসানের বিরুদ্ধে করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ