৫ উপায়ে সহজেই কমান বিদ্যুৎ বিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ May, ২০২৫

৫ উপায়ে সহজেই কমান বিদ্যুৎ বিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ May, ২০২৫ |
বিদ্যুৎ বিল রিচার্জ করেছেন কদিন হলো, কিন্তু হুট করেই দেখলেন খরচ বেড়ে গেছে। এলার্ম দিচ্ছে মিটার। কিংবা মাসের শেষে দেখলেন বিল এসেছে অনেক বেশি। মিটারে সমস্যা না থাকলে এটি আপনিই খরচ করেছেন। এই খরচের মাত্রা চাইলে আপনিই কমাতে পারবেন। কিছু সহজ নিয়ম সতর্কতার সঙ্গে মেনে চলতে হবে। এসি ব্যবহার নিয়ন্ত্রণ করুন: এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন। এর নিচে প্রতি ডিগ্রি তাপমাত্রা কমালে বিদ্যুৎ খরচ ৬-৮ শতাংশ বেড়ে যায়। এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করে ঠাণ্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে দিন। এতে এসি কম কাজ করে আপনার ঘরকে দ্রুত ঠান্ডা করতে পারবে। এনার্জি সেভিংস করবে এমন যন্ত্রপাতি কিনুন: নতুন যন্ত্রপাতি কেনার

সময় ফিচারগুলো খেয়াল করুন। বেশিক্ষণ চলবে যেসব যন্ত্র সেগুলো ইনভার্টার কিনুন। এটি প্রথমে বেশি দামি মনে হলেও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল কমাবে। প্রাকৃতিক আলো ব্যবহার করুন: প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহার করুন। দিনের বেলা পর্দা খুলে রেখে ঘরে আলো ঢুকতে দিন। ভালো বায়ু চলাচল এসির ব্যবহার কমাবে। ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন: চার্জার, ইলেকট্রিক কেটলি বা গেমিং কনসোল ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন। এটি স্ট্যান্ডবাই পাওয়ার কমাতে সাহায্য করবে। গিজার ব্যবহার করুন: গিজার ও ওয়াশিং মেশিন মিতব্যয়ী হয়ে ব্যবহার করুন। গিজার প্রয়োজন অনুযায়ী চালান এবং অতিরিক্ত তাপমাত্রা এড়িয়ে চলুন। ওয়াশিং মেশিন পূর্ণ লোড চালিয়ে বিদ্যুৎ ও পানির সাশ্রয় করুন। এই ছোট ছোট পরিবর্তনগুলো

বিদ্যুৎ বিল কমাবে এবং পরিবেশেরও উপকার করবে। একটু সচেতনতাই আপনার পকেটও ভালো থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান