৫৮ বছর পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫

৫৮ বছর পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ |
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ১৯৬৭ সালের পর এবারই প্রথম সিরিয়ার কোনো প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ৫৮ বছর আগে সর্বশেষ সিরিয়ার প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাশি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। সিরিয়ার এখনকার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শারা একসময় ওই অঞ্চলের মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার নেতা ছিলেন, তাকে হত্যায় যুক্তরাষ্ট্র এক কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল । বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে গত বছর তিনি দামেস্কের রাজনীতির নিয়ন্ত্রণ নেন। এ বছরের মে-তে সৌদি আরবের রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ তাকে বড় ধরনের কূটনৈতিক জয়

এনে দেয়। ওই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র পরে সিরিয়ার ওপর থেকে বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তুলে নেয় শারাকে হত্যার জন্য ঘোষিত পুরস্কারও। দেশকে ‘ঐক্যবদ্ধ ও স্থিতিশীল’ করতে শারার প্রচেষ্টার প্রতি ট্রাম্প প্রশাসনের সমর্থনের সুরও এখন নিয়মিতই শোনা যাচ্ছে। সিরিয়ার এ অন্তর্বর্তী প্রেসিডেন্টের এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি