৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
১ ঘন্টা বা ২ ঘন্টা নয়। পুরো ৫৪ ঘন্টা সাপভর্তি কুয়োয় ভেসেছিলেন এক নারী। কামড়ও খেয়েছেন সাপের। কিন্তু অলৌকিক ভাবে বেঁচে ফিরেছেন তিনি। অবিশ্বাস্য মনে হলেও দক্ষিণ-পূর্ব চীনে ঘটেছে এমনই ঘটনা। সেখানে এক নারী টানা দুই দিনেরও বেশি সময় সাপভরা কুয়োয় আটকে থেকে অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেছেন। গত ২৮ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, চীনের ফুজিয়ান প্রদেশের কোয়ানঝৌ এলাকার জঙ্গলে হাঁটতে বের হয়েছিলেন ৪৮ বছরের এক নারী। তার নাম চেন। হাঁটার একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে যান। পরিবার সেদিন সন্ধ্যাতেই তার নিখোঁজ হওয়ার বিষয়টি টের পায়। একপর্যায়ে খোঁজাখুঁজিতে ব্যর্থ হয়ে স্থানীয় রেসকিউ টিমের কাছে খবর দেওয়া

হয়। এরপর ইমার্জেন্সি রেসকিউ সেন্টারের ১০ সদস্যের একটি দল থার্মাল ইমেজিং ড্রোন নিয়ে তল্লাশিতে নামে। দলটির প্রধান দো শিয়াওহ্যাং জানান, তারা দুর্বল কণ্ঠে সাহায্যের আহ্বান শুনে কুয়োটির খোঁজ পান। ঘন ঝোপঝাড়ের আড়ালে থাকা ওই কুয়োয় উদ্ধারকারীরা দেখতে পান, শরীরের একাংশ পানিতে ডুবে থাকা চেন কুয়োর দেয়াল শক্ত করে আঁকড়ে ধরে আছেন। মোট ৫৪ ঘণ্টা তিনি সেখানেই আটকে ছিলেন। কুয়োয় বেশ কয়েকটি সাপও ছিল। পরে হাসপাতাল নেওয়ার পর তিনি জানালেন বেঁচে থাকার অভিজ্ঞতা। চেন বলেন, ‘কুয়োর ভেতর ছিল সম্পূর্ণ অন্ধকার। চারদিকে মশার ঝাঁক, আর কয়েকটি সাপও ছিল পানির ভেতরে। মশার কামড়ে শরীর ভরে গিয়েছিল। একবার এক সাপ আমার হাতে কামড়েও দেয়, তবে সৌভাগ্যক্রমে সেটি

বিষাক্ত ছিল না।’ তিনি আরও জানান, একাধিকবার ভেঙে পড়লেও বাবা-মা ও মেয়ের কথা ভেবে আবার সাহস ফিরে পান। সাঁতার জানার কারণে তিনি ভেসে থাকতে পেরেছেন। কুয়োর ভেতরে থাকা পাথর উপড়ে পায়ের ভর রাখার জায়গা তৈরি করেছিলেন, যাতে শরীরের উপরের অংশ পানি থেকে ওপরে থাকে। অবশেষে উদ্ধারকারী দল ঝোপঝাড় সরিয়ে তাকে কুয়ো থেকে টেনে তোলেন এবং হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানান, চেনের দুটি পাঁজরের হাড় ভেঙে গেছে এবং ফুসফুসে আঘাত লেগেছে। তবে সবচেয়ে গুরুতর ছিল হাতে সাপের কামড়ের ক্ষত। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!