৫২-এ পা দেবেন মালাইকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

৫২-এ পা দেবেন মালাইকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
মালাইকা অরোরা এক সময় নামের পাশে খান পদবি ব্যবহার করতেন। ছিলেন আরবাজ খানের ঘরনি। এক সন্তানের মা। বয়স পেরিয়ে গিয়েছে পঞ্চাশ, তা-ও বছর দেড়েক হল। তবু, তার চলন বলন আজও হিল্লোল তোলে পুরো ভারতে। নাচের তালে তার দুলে ওঠা ‘ছাঁইয়া ছাঁইয়া’ কোমর আজও স্থবির করে দিতে পারে আসমুদ্র হিমাচল। এমন সুন্দরীর প্রেমজীবন নিয়ে আলোচনা হবে না, তা কি হয়। ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্য ভেঙে মালাইকা বেরিয়ে আসেন আরবাজের ঘর ছেড়ে। ২০১৯ সাল থেকেই অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। কিন্তু বছর পাঁচেকের মাথায় সেই সম্পর্কও ভাঙে। আবার কি তিনি সম্পর্কে জড়িয়েছেন? গত কয়েক মাস ধরেই চলছে জল্পনা। এ বার

জানা গেল, ২০২৫ সাল নাকি তার জন্য বিশেষ শুভ। এ বছরই ৫২-এ পা দেবেন নৃত্যশিল্পী-অভিনেত্রী। আর এ বছরই নাকি তার প্রেম বা সম্পর্কের জন্য দারুন লাভজনক হতে চলেছে, একেবারে ১০-এ ১০। সম্প্রতি এক সংখ্যাতত্ত্বের সম্মেলনে যোগ দিয়েছিলেন মালাইকা। সেখানেই তিনি বিশেষজ্ঞের কাছে জানতে চান এই বছরে তার প্রেমজীবন কেমন যাবে? বিশেষজ্ঞ তাকে বলেন, ২০২৫ সাল প্রেমের ক্ষেত্রে ১০-এ ১০। ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন মালাইকা। প্রেম প্রসঙ্গের আগে বিশেষজ্ঞ তাকে কিছু পরামর্শও দেন। তিনি জানান, ভাগ্য সুপ্রসন্ন করতে যত শিগগিরই সম্ভব মালাইকার বাসস্থান বদল করা প্রয়োজন। একই সঙ্গে নামের বানানেও কিছু পরিবর্তন আনা দরকার। অনুষ্ঠানে দাঁড়িয়ে মালাইকা বলেন, আমি খুবই খুঁতখুঁতে

মানুষ। এ ধরনের কোনো অনুষ্ঠানে যখনই গিয়েছি তখন খুব যে আগ্রহ নিয়ে গিয়েছি তা নয়। তবে আজ এখানে এসেছি, নিশ্চয়ই এর নেপথ্যে কোনো বিশেষ কারণ রয়েছে বলে মনে করছি। ২০২৪ সালের দীপাবলীর সময় প্রকাশ্যে অর্জুন ঘোষণা করেছিলেন তিনি ‘সিঙ্গেল’। যদিও মালাইকার বাবার মৃত্যুর পর অর্জুনকে দেখা গিয়েছিল তার পাশে দাঁড়াতে। সে দিন মালাইকার পাশে দেখা গিয়েছিল সাবেক স্বামী আরবাজ খানকেও। এ দিকে আরবাজ দ্বিতীয় বিবাহ সেরেছেন, আপাতত অপেক্ষা করছেন দ্বিতীয় সন্তানের জন্য। এরই মধ্যে আলোচনা জোরদার হয়েছে মালাইকার প্রেম জীবন নিয়ে। এর আগে নিজের রেস্তোরাঁয় হাস্যরসাত্মক বক্তব্য রাখতে গিয়েও নিজেকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন মালাইকা। তবে যাই হোক, তার প্রতি অনুরাগীদের আগ্রহ

কমেনি এক ফোঁটাও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি