৪ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫

৪ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ |
প্রবাদে আছে- ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার। বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ৪৭৬ - সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের (Odoacer) নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন। ১২৬০ - ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়। ১৪৯২ -

ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন। ১৮৬৬ - হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়। ১৮৭০ - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ১৮৮২ - মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিষ্কার করেন। ১৮৮৫ - নিউইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়। ১৮৮৮ - জর্জ ইস্টম্যান ক্যামেরার রোল ফিল্ম প্যাটেন্ট করেন। ১৮৯৪ - নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করে। ১৯০৪ - ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়। ১৯০৯ - লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেপে বিশ্বের প্রথম বয় স্কাউট র‍্যালি অনুষ্ঠিত হয়। ১৯১১ - বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়। ১৯৩০ - লন্ডনে কেম্ব্রিজ থিয়েটার চালু হয়। ১৯৩২ - ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়। ১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ

শুরু হয়। ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে। ১৯৫৬ - আইবিএম THE IBMRAMAC305 নামক কমপিউটর বাজারে আনে যেটা চৌম্বকীয় তথ্য সংরক্ষণ করতে পারে। ১৯৭২ - মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরায়েলি অ্যাথলেটদের প্যালেস্টাইনিরা জিম্মি করে। ১৯৮৭ - রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়। ১৯৯৫ - বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়। জন্ম ১৫১৪ - বিখ্যাত ফরাসি ভাস্কর ‘জন গুজান’। ১৫৬৩ - ওয়াংলি, চীনা সম্রাট। ১৮২৫ - ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি। (মৃ.১৯১৭) ১৮৪৬ - ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি। ১৮৮০ - ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক ও গবেষক। (মৃ.২৫/১২/১৯৬১) ১৮৯০ - এস ওয়াজেদ আলী, বাঙালি সাহিত্যিক। (মৃ.১০/০৬/১৯৫১) ১৮৯৪ - জ্ঞানচন্দ্র

ঘোষ, ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী শিক্ষক ও উদ্ভাবক।(মৃ.২১/০১/১৯৫৯) ১৯০৪ - প্রেমেন্দ্র মিত্র, কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।(মৃ.০৩/০৫/১৯৮৮) ১৯০৬ - ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী জার্মান চিকিৎসা ও জীববিজ্ঞানী। (মৃ. ০৯/০৩/১৯৮১) ১৯০৮ - রিচার্ড রাইট, আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক। ১৯১৭ - হেনরি ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি। ১৯২৭ - জন ম্যাকার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। (মৃ. ২০১১) ১৯৩১ - মিট্‌জি গেনর, মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। ১৯৩৩ - রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা।(মৃ. ১৯৮৮) ১৯৩৪ - ক্লাইভ গ্রেঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। ১৯৩৮ - লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৮) ১৯৫২ - ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। (মৃ.৩০/০৪/২০২০) ১৯৫৪ - সাবিনা ইয়াসমিন, বাংলাদেশি সংগীতশিল্পী। ১৯৭১ - ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। মৃত্যু ৭৯৯ - শিয়া ইমাম

মুসা আল কাজিম ১০৬৩ - পারস্য ও বাগদাদ বিজয়ী তঘরুল ১৭৬৭ - ইংরেজ রাজনীতিক চার্লস টাউনশিপ। ১৯৫৭ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী। (জ.০১/০৭/১৮৮০) ১৯৬৪ - লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী। (জ.১৯০৮) ১৯৬৫ - জার্মান দার্শনিকআলবার্ট শোয়েৎজার ১৯৭৮ - মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক। ১৯৮৯ - জর্জেস সিমেনন, ফ্রান্সের লেখক। ২০০৩ - জগন্ময় মিত্র, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। (জ.০৬/০৯/১৯১৮) ২০০৪ - বীরেশ্বর সরকার, বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক। (জ.২৯/০৩/১৯৩৫) ২০০৬ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব। ২০১১ - অজিত রায়, বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক। ২০১২ - সৈয়দ মুস্তাফা সিরাজ, একজন ভারতীয় বাঙালি লেখক। (জ. ১৪/১০/১৯৩০) ২০২২ - গাজী মাজহারুল আনোয়ার,

বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার। ছুটি ও অন্যান্য বিশ্ব হিজাব সংহতি দিবস। জাতীয় বন্যপ্রাণী দিবস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও