ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা
তামিলনাড়ুর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ী হলে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি এমন এক ইতিহাস গড়বেন, যা গত ৪৯ বছরে আর কোনো চলচ্চিত্র তারকা করতে পারেননি। এম জি রামাচন্দ্রনের (এমজিআর) পর তিনিই হবেন অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া প্রথম ব্যক্তি।
সর্বশেষ ১৯৭৭ সালের নির্বাচনে সিনেমার জনপ্রিয়তাকে সরাসরি রাজনৈতিক শক্তিতে রূপ দিয়েছিলেন এমজিআর। ওই নির্বাচনে জয় পেয়ে তিনি টানা এক দশক তামিলনাড়ু শাসন করেন। কল্যাণমূলক রাজনীতি ও ব্যক্তিকেন্দ্রিক জনপ্রিয়তাকে মিলিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিই বদলে দিয়েছিলেন।
এরপর বহু অভিনেতা রাজনীতিতে এলেও কেউই এককভাবে ক্ষমতার চূড়ায় পৌঁছাতে পারেননি। জয়ললিতা মুখ্যমন্ত্রী হলেও তিনি এমজিআরের প্রতিষ্ঠিত এআইএডিএমকের উত্তরসূরি হিসেবেই ক্ষমতায় আসেন, নিজস্ব নতুন রাজনৈতিক দল গড়ে নয়।
২০২৬
সালের নির্বাচনের প্রাথমিক গণনা প্রবণতায় দেখা যাচ্ছে, মাত্র দুই বছর আগে গঠিত বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) ১০০ থেকে ১১৮ আসনের মধ্যে থাকতে পারে। নিম্ন সীমাতেও এটি তাকে রাজ্যের শীর্ষ রাজনৈতিক শক্তিগুলোর কাতারে নিয়ে যায়। আর ১১৮ আসনের কাছাকাছি পৌঁছালে ২৩৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দ্বারপ্রান্তে চলে যাবে দলটি। বিশ্লেষকদের মতে, বিজয়ের উত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দ্রুততা ও পরিকল্পিত অগ্রগতি। অন্য অভিনেতাদের মতো কেবল সিনেমাকেন্দ্রিক জনপ্রিয়তার ওপর নির্ভর না করে তিনি ধীরে ধীরে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন। ২০০৯ সালেই নিজের ভক্ত সংগঠনকে ‘বিজয় মাক্কাল ইয়াক্কাম’ নামে সংগঠিত করেন। শুরুতে এটি সামাজিক সেবা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও পরে স্থানীয় পর্যায়ে
সাংগঠনিক ভিত্তি তৈরি করতে শুরু করে। ২০১১ সালে সংগঠনটি প্রকাশ্যে এআইএডিএমকে জোটকে সমর্থন দেয়। এটিই ছিল নির্বাচনি রাজনীতিতে বিজয়ের প্রথম প্রত্যক্ষ অবস্থান। পরবর্তী সময়ে তার চলচ্চিত্র সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোতেও রাজনৈতিক বার্তা স্পষ্ট হতে থাকে। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সমালোচনামূলক অবস্থান তাকে সিনেমার গণ্ডির বাইরে রাজনৈতিক কণ্ঠ হিসেবে তুলে ধরে। অডিও লঞ্চ, ভক্ত সমাবেশ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি শিক্ষার্থীদের মানসিক চাপ, বেকারত্ব, দুর্নীতি ও সুশাসনের মতো বিষয় সামনে আনতে থাকেন, যা তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেলে। দল গঠনের আগেই তার সাংগঠনিক সক্ষমতার প্রমাণ মেলে। ২০২১ সালের স্থানীয় সরকার নির্বাচনে বিজয় মাক্কাল ইয়াক্কামের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করা বেশিরভাগ আসনে জয় পান। এতে পরিষ্কার হয়,
তার জনপ্রিয়তা শুধু জনসমাগমে নয়, ভোটেও রূপ নিতে পারে। অবশেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ প্রতিষ্ঠার ঘোষণা দেন বিজয়। তিনি স্পষ্ট করে জানান, দলটি ২০২৬ সালের নির্বাচন এককভাবে লড়বে এবং ডিএমকে-এআইএডিএমকের দীর্ঘদিনের দ্বিমুখী রাজনীতির বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে। এরপর প্রায় ৭০টি চলচ্চিত্রে অভিনয়ের তিন দশকের ক্যারিয়ার শেষ করে সিনেমা ছাড়ার ঘোষণাও দেন তিনি। এতে পরিষ্কার বার্তা যায় যে, রাজনীতি তার কাছে আর পার্শ্ব প্রকল্প নয়। গত দুই বছরে টিভিকে ভক্ত সংগঠনকে পূর্ণাঙ্গ রাজনৈতিক কাঠামোয় রূপ দেয়। জেলা কমিটি, আসনভিত্তিক ইউনিট ও বুথ পর্যায়ের টিম গঠনের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতিবিরোধী অবস্থান ও জবাবদিহিকে রাজনৈতিক এজেন্ডা হিসেবে তুলে ধরা হয়। বিজয়কে প্রচলিত আগ্রাসী বক্তার বদলে
‘শ্রোতা’ হিসেবে উপস্থাপন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক টাউন হল ও নিয়ন্ত্রিত জনসভা তার রাজনৈতিক ভাবমূর্তি গঠনে বড় ভূমিকা রাখে। তবে পথটি পুরোপুরি মসৃণ ছিল না। ২০২৫ সালে কারুরে টিভিকে-সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে পদদলিত হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা তার রাজনৈতিক নেতৃত্বকে প্রথম বড় সংকটে ফেলে। তবে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তার প্রকাশ্য ও সংযত প্রতিক্রিয়া ইতিবাচক হিসেবে দেখা হয়। বর্তমান প্রবণতা অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রায় ১১০ আসন পেলে সরকার গঠনের কেন্দ্রবিন্দুতে থাকবেন বিজয়। সেক্ষেত্রে তিনি নিজে মুখ্যমন্ত্রী হতে পারেন, অথবা জোট রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে পারেন। বিশ্লেষকরা বলছেন, টিভিকের উত্থানের ফলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। ডিএমকে, দুর্বল হলেও টিকে
থাকা এআইএডিএমকে এবং টিভিকেকে ঘিরে বহু বছর পর রাজ্যে বিশ্বাসযোগ্য ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। তবে এমজিআরের সঙ্গে বিজয়ের তুলনা পুরোপুরি এক নয়। এমজিআর কল্যাণমূলক জনতুষ্টিবাদ ও নাটকীয় রাজনৈতিক বিভাজনের ঢেউয়ে ক্ষমতায় এসেছিলেন। অন্যদিকে বিজয়ের জনপ্রিয়তা তৈরি হয়েছে তরুণ প্রজন্মের হতাশা, শাসনব্যবস্থার ক্লান্তি এবং ‘পরিচ্ছন্ন পরিবর্তনের’ প্রতিশ্রুতির ওপর। শেষ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হোন বা না হোন, ২০২৬ সালের নির্বাচন যে তামিলনাড়ুর রাজনীতির ভাষা বদলে দিয়েছে—তা এখন অনেকটাই স্পষ্ট। সূত্র: এনডিটিভি