৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন তিক্ত অভিজ্ঞতা হয়নি রশিদ খানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ May, ২০২৫

৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন তিক্ত অভিজ্ঞতা হয়নি রশিদ খানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ May, ২০২৫ |
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে হারিয়ে খুঁজছেন রশিদ খান। বোলিংয়ে আগের মতো ধার নেই। এর মধ্যে শুক্রবার (২ মে) সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে বল হাতে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনটাই কাটালেন গুজরাট টাইটান্সের এই স্পিনার। এদিন ৩ ওভার বোলিং করে ৫০ রান খরচ করেছেন রশিদ, ছিলেন উইকেটশূন্য। এদিন নিজের প্রথম ওভারে দুই ছক্কায় দেন ১৫ রান। পরের ওভারে একটি করে ছক্কা ও চারে ১৪ রান। আর নিজের তৃতীয় ওভারে তিন ছক্কা হজম করে খরচ করেন ২১ রান। পরিসংখ্যান বলছে, ৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন খরুচে বোলিং আর করেননি এই আফগান তারকা। এদিন ওভারপ্রতি রান ১৬.৬৬ খরচ করেছেন রশিদ। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে

ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই। গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। তার আগের সবচেয়ে খরুচে অভিজ্ঞতা ছিল সেটি। গোটা টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক ম্যাচে রান দেওয়ার ফিফটির ঘটনা আগে স্রেফ সাতবার ছিল তার। প্রতিবারই পুরো চার ওভার বোলিং করেছেন। এবারই প্রথম তিন ওভারেই ফিফটি গুনলেন। অন্তত তিন ওভার বোলিংয়ে তার আগের খরুচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান দেওয়া। রশিদের এমন দুঃস্বপ্নের দিনেও অবশ্য ঠিকই হায়দরাবাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে তার দল গুজরাট। আগে ব্যাট করে গিল-বাটলারের ফিফটিতে ৬ উইকেটে ২২৪ রান

তোলেন রশিদরা। তবে ২২৫ রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করেও ৬ উইকেটে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি হায়দরাবাদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫