ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২
৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২
হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫
বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না
কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
৪৫ জন শ্রমিক নিয়ে ডিভাইডারে উঠে পড়ল বাস
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডিভাইডারের উপর উল্টে পড়েছে। এতে ১০ জন শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খুমেক ও ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গুটুদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বোরো ধান কাটার জন্য কয়রা থেকে ৪৫জন শ্রমিক ঢাকা জ-১৪-০৩১৯ নম্বরের এই বাসটি রিজার্ভ করে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। গুটুদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি ফোর লেনের রং সাইট দিয়ে প্রবেশ করে। মুহুর্তের মধ্যে অন্য একটি গাড়ির মুখোমুখি হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডিভাইডারের উপর উল্টে পড়ে।
হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর ফজলুর করিম জানান, কয়রা থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী বাসটি গোপালঞ্জ
যাচ্ছিলো। গুটুদিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সড়কের রং সাইডে ঢুকে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উল্টে পড়ে। যাত্রীদের দুই জনের বাম হাত ভেঙ্গে গেছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৮/১০ জন ডুমুরিয়াসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।