৪০ কেজি গাঁজাসহ আটক নেটফ্লিক্স অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

৪০ কেজি গাঁজাসহ আটক নেটফ্লিক্স অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’ তারকা ওলগা বেডনারস্কা ৪০ কেজি গাঁজাসহ আটক হয়েছেন। যার বাজারমূল্য ২ কোটি টাকারও বেশি। নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’ শো দিয়ে তারকাখ্যাতি পাওয়া এই তারকা যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এই টিভি তারকা এরই মধ্যে আদালতে বিপুল পরিমাণ মাদক নিয়ে যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন। জানা গেছে, বেডনারস্কাকে অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়। যেখানে কর্মকর্তারা দুটি স্যুটকেসে ১ লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের ‘ক্লাস বি’ মাদক শনাক্ত করেন। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় দুই কোটি ৩৭ লাখ টাকারও বেশি

গ্রেপ্তারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয়, তাকে ১৫ দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে। তাকে ২০ মাসের অস্থায়ী সাজাও দেওয়া হয়। সেই সাজায় উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী যদি ২০২৬ সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন, তবে তাকে ২০ মাস জেল খাটতে হবে। বেডনারস্কা আদালতে দাবি, তাকে একজন বলেছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যেতে হবে। সে জন্য তাকে ১৮ হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেওয়া হবে। এর মধ্যে মাদক আছে তা জানতেন না তিনি। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে বলেন, আপনি এমন একজনের ওপর বিশ্বাস রেখেছিলেন, যাকে আপনি খুব ভালোভাবে জানতেন না। এটাও একটা অন্যায়। আপনি

মাদক পাচারে সরাসরি যুক্ত হয়েছেন। নিজে লাভবান হওয়ার আশায় যাচাই না করেই অবৈধ জিনিস বহন করেছেন। জানা যায়, যখন অভিনেত্রীকে এয়ারপোর্টে আটক করা হয়, তখন তিনিস স্যুটকেসের কোডও জানতেন না। প্রায় ১৬ হাজার ইউরোর ঋণে ডুবে গিয়েছিলেন অভিনেত্রী। তিনি তার আয় থেকে বেশি খরচ করতেন। ঋণ থেকে বাঁচার জন্যই তিনি অন্যের জিনিস আনা-নেওয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়