২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে দুদকের চিঠি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫

২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে দুদকের চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ |
কয়েকদিন আগে বিসিবিতে গিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। তারা সুস্পষ্টভাবে তিনটি বিষয়ে তদন্তের কথা জানিয়েছিলেন। এবার বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের দুর্নীতির খোঁজে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে দুদক চিঠি দিয়েছে। সোমবার সেই চিঠি বিসিবিতে পৌঁছে। ২৭ ধরনের নথির মধ্যে রয়েছে আগের কমিটির আয়-ব্যয়ের সব অডিট রিপোর্ট, আইসিসি-এসিসি থেকে প্রাপ্ত অনুদান, লজিস্টিকস খরচ, বিপিএলের আয়-ব্যয়ের সব রেকর্ড, বিপিএল পরিচালনার সঙ্গে দায়িত্বপ্রাপ্তদের তথ্য, ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০ অনুষ্ঠানের আয়-ব্যয়, এ আর রাহমানের কনসার্টের সব নথিপত্র, তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট, অডিট ফার্মগুলো নিয়ে আলোচনা। এবং এজিএমের খরচ, বিসিবি পরিচালকদের বিদেশ সফরের খরচ,

হেলিকপ্টারের খরচ, স্টেডিয়াম শোভাবর্ধন এবং সংস্কার খরচ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিপিএলের খরচ, আয়ারল্যান্ড সফরে সিকিউরিটি প্রদানের খরচের হিসাব। এছাড়া বিসিবির কর্মকর্তা, পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিও রয়েছে। বিসিবির সভা আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ রোববার ভার্চুয়ালি ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং বিসিবির বার্ষিক বাজেট এবং আর্থিক কৌশল নিয়ে আলোচনা করে। সেই আলোচনা সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় আজ বিসিবি সভা ডেকেছে। পর্যালোচনা প্রক্রিয়া এবং বাজেট কৌশল নিয়ে আলোচনা হবে আজ। এছাড়া সম্প্রতি তৈরি বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হবে। এর আগে ২৪ মার্চ বোর্ড সভা হওয়ার কথা ছিল। কিন্তু তামিম ইকবাল হার্ট অ্যাটাক করায় সেই সভা বাতিল করতে হয়। মাঝে এক মাস

গড়িয়ে গেলেও সেই বোর্ড মিটিং হয়নি। কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসায় সভায় ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন