২৪ দেশে সতর্কতা, হোয়াটসঅ্যাপে সাইবার হামলা শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

২৪ দেশে সতর্কতা, হোয়াটসঅ্যাপে সাইবার হামলা শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
সারাবিশ্বে প্রতিনিয়ত কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। তবে সম্প্রতি এই অ্যাপে সাইবার আক্রমণ এবং বিপজ্জনক সাইবার গুপ্তচরবৃত্তি চিহ্নিত করা হয়েছে। কমপক্ষে ২৪টি দেশের ব্যবহারকারীদের লক্ষ্য করে এই আক্রমণ করা হয়েছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। ইসরায়েলের নজরদারি সংস্থা প্যারাগন সলিউশনের সাথে যুক্ত একটি স্পাইওয়্যার সম্প্রতি সাংবাদিক, কর্মী এবং নাগরিক সমাজের সদস্যদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে ব্যবহার করা হয়েছে। এই আক্রমণে জিরো-ক্লিক হ্যাকিং কৌশল ব্যবহার করা হয়েছে। যার অর্থ হল ব্যবহারকারীর ডিভাইসে কোনো পদক্ষেপ ছাড়াই হ্যাক করা যেতে পারে। এই ধরণের হ্যাকিং অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত করা হয়।

কারণ এটি নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে আক্রমণ চালায়। বিষয়টি নিশ্চিত করে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি স্পাইওয়্যারটি শনাক্ত করা হয়েছে এবং ইতালির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে সতর্ক করেছে। ইতালির ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। লুকা ক্যাসারিনি এই হ্যাকিংয়ের শিকার হয়েছেন। তিনি একজন অভিবাসী উদ্ধারকর্মী এবং মেডিটেরেনিয়া সেভিং হিউম্যানসের সহ-প্রতিষ্ঠাতা। এছাড়াও ফ্রান্সেস্কো ক্যান্সেলাটো নামে একজন সুপরিচিত অনুসন্ধানী সাংবাদিক হ্যাকিংয়ের শিকার হয়েছেন। এর মধ্যে লুকা ক্যাসারিনি একটি হোয়াটসঅ্যাপ সতর্কতাও শেয়ার করেছেন, যেখানে তাকে সতর্ক করা হয়েছে, তার ডিভাইস হ্যাক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম