২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
সপ্তাহ খানেকের মধ্যেই বিদায় নেবে ২০২৪ সাল। আসলে নতুন বছর ২০২৫। মানুষের জানার আগ্রহ প্রাচীন। নতুন কিছু জানতে ইচ্ছে করলেই আমরা শিক্ষক বা জানাশোনা ব্যক্তিদের শরণাপন্ন হই। তবে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর হাতের মুঠোয় এসেছে তথ্য। নানান সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল বেশ জনপ্রিয়। ফলে খুঁটিনাটি জানতে হুট করেই গুগলে সার্চ করে নেটিজেনরা। তাদের সেই সার্চ হিস্ট্রি ঘেঁটে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করে গুগল। চলতি বছর এই সার্চ জায়ান্টে সবচেয়ে বেশি অনুসন্ধান হয়েছে মার্কিন নির্বাচন। এর পরেই আছে আইফোন রিলিজ, ব্লকবাস্টার বিভিন্ন মুভি রিলিজ, টিকটক ট্রেন্ড ও স্টাইল সম্পর্কিত তথ্য। ইভেন্ট গুগল জানিয়েছে, ২০২৪ সালের সার্চ ট্রেন্ডিং তালিকার শীর্ষে ছিল ক্রীড়া ইভেন্ট। এতে প্রথম

কোপা আমেরিকা। দ্বিতীয়তে আছে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (উয়েফা) এবং তৃতীয় স্থানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর পরে রয়েছে- ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ, প্রয়াত ওয়ান ডিরেকশন সদস্য ও ভোকালিস্ট লিয়াম পেইন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নতুন আইফোন-১৬। তবে প্যারিসে ২০২৪ সালের অলিম্পিক গেইমস ও প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন সম্পর্কে তথ্যও ছিল গুগলের শীর্ষ অনুসন্ধানের মধ্যে। ব্যক্তি গুগলে এ বছর সবচেয়ে বেশিবার সার্চ করা ব্যক্তিদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রথম, ক্যাথরিন ও প্রিন্সেস অফ ওয়েলস দ্বিতীয়, কমলা হ্যারিস তৃতীয়, ইমান খলিফ চতুর্থ ও জো বাইডেন পঞ্চম স্থানে ছিলেন। শব্দ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত সংবাদ, নিউ ইয়র্ক টাইমসের গেইম কানেকশনস ও নিউ ইয়র্কের বাস্কেটবল দল ‘নিউ ইয়র্ক ইয়াঙ্কিস’

ছিল এ বছর গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা শব্দ। সংবাদ সার্চ করা সংবাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রথম, অতিরিক্ত তাপদাহ দ্বিতীয়, অলিম্পিক তৃতীয় ও হারিকেন মিল্টন চতুর্থ স্থানে ছিল। প্রয়াত ব্যক্তি মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে লিয়াম পেইন প্রথম, টবি কিথ দ্বিতীয়, ওজে সিম্পসন তৃতীয়, শ্যানেন ডোহার্টি চতুর্থ ও আকিরা তোরিয়ামা পঞ্চম স্থানে ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ