২০০ কোটি রুপির মামলা, হাইকোর্টে জ্যাকুলিনের নতুন দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

২০০ কোটি রুপির মামলা, হাইকোর্টে জ্যাকুলিনের নতুন দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
সিনেমার চেয়ে এখন ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোর পর থেকে তাদের নিয়ে সমালোচনা কম হয়নি। বিশেষ করে ২০০ কোটি রুপির মানি লন্ডারিং মামলায় সুকেশ গ্রেপ্তার হওয়ার পর থেকেই আইনি জটিলতায় জ্যাকুলিনকে ঘুরতে হচ্ছে আদালতে। এবার আইনজীবীর মাধ্যমে দিল্লি হাইকোর্টে নতুন দাবি তুলেছেন জ্যাকুলিন। তার দাবি, সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে প্রাপ্ত বিলাসবহুল উপহারের অবৈধ উৎস সম্পর্কে অবগত ছিলেন না। বুধবার (১৩ নভেম্বর) দিল্লি হাইকোর্টে তার আইনজীবী জানিয়েছেন, অভিযুক্ত চন্দ্রশেখরের সাথে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় ফার্নান্দেজের নাম জড়ানো হয়েছে, যা সাধারণ জনগণ এবং গণমাধ্যমের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। ফার্নান্দেজের

পক্ষে সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল, প্রশান্ত পাটেল ও শক্তি পান্ডে আদালতে যুক্তি দেন। আইনি দলটি জোর দিয়ে জানায়, অভিনেত্রী উপহারগুলো ব্যক্তিগত মনে করেছিলেন এবং তাকে কখনও জানানো হয়নি যে সেগুলো প্রতারণার মাধ্যমে কেনা। বিচারপতি অনীশ দয়াল শুনানির সময় ব্যক্তিগত দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন, তিনি জানতে চান, ‘কোনও ব্যক্তির ওপর কি দায়িত্ব থাকে যে তিনি প্রাপ্ত উপহারের উৎস সম্পর্কে জানবেন?’ ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করেছে, চন্দ্রশেখরের কাছ থেকে ফার্নান্দেজের প্রাপ্ত ব্যয়বহুল উপহারগুলো আদিতি সিংহ নামক এক বিখ্যাত ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত অর্থ দিয়ে কেনা হয়েছে। এছাড়া ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, ২০১৯ সালে চন্দ্রশেখরের অবৈধ কার্যকলাপের সাথে সম্পর্কিত সংবাদগুলো ফার্নান্দেজ দেখেছিলেন,

কিন্তু সেগুলো যাচাই করেননি। আগরওয়াল যুক্তি দেন যে, ফার্নান্দেজ এসব খবর সম্পর্কে অবগত হলেও কোনও আইনগত ভিত্তি নেই যে তিনি ইচ্ছাকৃতভাবে ‘অপরাধের আয়’ গ্রহণ করেছেন। মামলাটি আরও জটিল করে তুলেছে ফার্নান্দেজের সাথে সহ-অভিযুক্ত পিঙ্কি ইরানি’র যোগাযোগ, যিনি নাকি চন্দ্রশেখরের বিশ্বস্ততা সম্পর্কে অভিনেত্রীকে বিশ্বাস করিয়েছিলেন। আইনজীবীরা জানান, ‘ইরানি ফার্নান্দেজকে আশ্বস্ত করেছিলেন চন্দ্রশেখর একজন প্রভাবশালী ‘রাজনৈতিক উপদেষ্টা’, যিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কিত। ইরানি তাকে জানান, চন্দ্রশেখরের উচ্চপর্যায়ের সংযোগ রয়েছে, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও। মামলাটি আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানির জন্য নির্ধারিত হয়েছে। সূত্র: বলিউড হাঙ্গামা। আর্থিক জালিয়াতির অভিযোগে ২০১৫ সালে গ্রেপ্তার হোন সুরেশ চন্দ্রশেখর। তখন থেকেই তিনি মান্ডোলি জেলে বন্দী আছেন। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)

এর অপরাধের তদন্তের সময় জ্যাকুলিন ফার্নান্দেজের নাম উঠে আসে। সুকেশ দাবি করেন, অভিনেত্রীর সঙ্গে ডেটিং করেছেন তিনি। তবে জ্যাকুলিনের দাবি, সুকেশ তাঁর সঙ্গে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার