১ বিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করলো জেমিনি অ্যাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ August, ২০২৬

১ বিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করলো জেমিনি অ্যাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ August, ২০২৬ |
জেমিনি অ্যাপ গুগলের অন্যতম দ্রুত বর্ধনশীল পণ্যে পরিণত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই। তিনি আরও জানান, সম্প্রতি এটি প্রতি মাসে ১ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে। এটি গুগলের ১৪তম পণ্য, যা ১ বিলিয়ন ব্যবহারকারীর এই মাইলফলক স্পর্শ করল। জেমিনি ওপেনএআইর চ্যাটজিপিটির সঙ্গে তাল মিলিয়ে চলছে, যা গত জুনে প্রতি মাসে ১ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছেছিল। কোম্পানিটি সার্চ ও ওয়ার্কস্পেস থেকে শুরু করে অ্যান্ড্রয়েড এবং এর নিজস্ব স্বতন্ত্র অ্যাপ–সব জায়গায় জেমিনিকে নিয়মিত যুক্ত করে চলেছে। বিশেষ করে গুগলের সার্চে থাকা এআই মোডটি দারুণ সাফল্য অর্জন করেছে, যার বিশ্বজুড়ে প্রতি মাসে ১ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। তবে এই পরিসংখ্যানটি বিশেষভাবে জেমিনি অ্যাপ

তুলে ধরছে এবং এতে অন্য মাধ্যম থেকে আসা এআই ব্যবহারকারীরা অন্তর্ভুক্ত নেই। কোম্পানিটি নতুন মডেল এবং ফিচারগুলোও পর্যায়ক্রমে চালু রাখা অব্যাহত রেখেছে। এর মধ্যে জেমিনি ৩.৫ ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে, যার সম্পর্কে গুগল জানিয়েছে, এটি কোডিং এবং স্বয়ংক্রিয় এআই-এজেন্ট টাস্কগুলোর মান উন্নত করার জন্য তৈরি করা হয়েছে। গুগল আরও কিছু তথ্য শেয়ার করেছে, মানুষ কীভাবে চ্যাটবটটি ব্যবহার করছে। এর মধ্যে জেমিনি ব্যবহারকারীদের ৬৩ শতাংশ ভয়েস ফিচার ব্যবহার করে সরাসরি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছেন। এছাড়া গুগল জানিয়েছে, জেমিনি এখন প্রতিদিন ১৫ কোটি বা তার বেশি ছবি তৈরি করে থাকে। জেমিনির এই বৃদ্ধি কেবল গুগলের নিজস্ব পণ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। কোম্পানিটি জানিয়েছে, আইওএসে তাদের এখন ১০ কোটির

বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদনের পরপরই এই মাইলফলক অর্জিত হলো। ওই প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছিল, তাদের মাসিক ব্যবহারকারী ৯৫ কোটি ছাড়িয়ে গেছে এবং গত এক বছরে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এই ঘোষণা ‘মেইড বাই গুগল’ ইভেন্টের ঠিক আগেই এলো, যেখানে পিক্সেল ডিভাইসগুলোতে আরও বেশি জেমিনি সহায়ক ফিচার উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: টেকক্রাঞ্চ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান