১৭ বছর বয়সেই সাত মহাদেশের ৭টি পর্বত জয়ের রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

১৭ বছর বয়সেই সাত মহাদেশের ৭টি পর্বত জয়ের রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
বিশ্বের কনিষ্ঠতম নারী পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের ৭টি সর্বোচ্চ শৃঙ্গ জয়ের নতুন ইতিহাস গড়েছেন কাম্যা কার্তিকেয়ান। মাত্র ১৭ বছর বয়সী এই কার্তিয়ান ভারতের মুম্বাই নেভি স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। কার্তিকেয়ান যে শৃঙ্গগুলি জয় করেছেন সেই তালিকায় রয়েছে, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, ইউরোপের মাউন্ট এলব্রুস, অস্ট্রেলিয়ার মাউন্ট কোসকিয়াজকো, দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকোনকাগুয়া, উত্তর আমেরিকার মাউন্ট দেনালি এবং এশিয়ার মাউন্ট এভারেস্ট। কার্তিকেয়ানের সফল শৃঙ্গ জয়ের তালিকায় সর্বশেষ সংযোজন হল মাউন্ট ভিনসেন্ট অ্যান্টার্কটিকা। সদ্য সেই অভিযান সম্পূর্ণ করেছে সে। চিলিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে, গত ২৪ ডিসেম্বর বিকেল ৫টা বেজে ২০ মিনিটে অ্যান্টার্কটিকার এই সর্বোচ্চ শৃঙ্গ জয় করে কাম্যা। এই অভিযানে সে একা ছিল না। কাম্যার সঙ্গে শৃঙ্গ

জয় করেন তার বাবা সিডিআর এস কার্তিকেয়ান। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে কাম্যার এই সাফল্যের খবর প্রকাশ্যে আনা হয়েছে। তাদের পক্ষ থেকে কাম্যাকে এবং তার বাবাকেও অভিনন্দন জানানো হয়েছে। কাম্যার সাফল্যে পৌঁছনোর জেদ ও একাগ্রতাকেও কুর্নিশ জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘মুম্বই নেভি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী কাম্যা কার্তিকেয়ান নয়া ইতিহাস রচনা করেছে। বিশ্বের কনিষ্ঠতম নারী অভিযাত্রী হিসে সাতটি মহাদেশের ৭টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু