১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম : কবীর সুমন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪

১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম : কবীর সুমন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪ |
বাংলা গানের জগতের অন্যতম চর্চিত নাম কবীর সুমন। তার গান মানেই বিপ্লব। যে কারণে ভক্তদের কাছে তিনি গানওয়ালা। গানের আঙিনা পেরিয়ে রাজনীতির জগতেও চর্চিত নাম তিনি। সক্রিয় রাজনীতির অংশ না হলেও মমতার কট্টর সমর্থক। বয়স ৭৬-এর গণ্ডি পার করে ফেলেছেন। তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছে আতসকাচের তলায়। কোনওকিছুতেই রাখঢাক নেই। পাঁচবার বিয়ে করেছেন, কিন্তু টেকেনি দাম্পত্য সম্পর্ক। সুন্দরী নারীদের জন্যই তার বেঁচে থাকা, সে-কথাও বহুবার বলতে শোনা গেছে। কিন্তু এবার নিজেকে সমকামী বলে দাবি করলেন কবীর সুমন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে কবীর সুমন জানান, ছোটবেলায় তিনি ‘হোমো-সেক্সুয়াল’ ছিলেন। কবীর সুমন বলেন, ‘আমি খুব ছোটবেলায়, ১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম।

তারপর আর সমকামী নই। একটা সময় থেকে আমার নারীদের বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।’ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। দুই দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও ঘটেছে। সেসময় ফেসবুকে গর্জে উঠে কবীর সুমন বলেছিলেন, ‘পতাকার চেয়ে ভালোবাসা বড়’। এই মন্তব্যে অনড় তিনি। তারই ব্যাখা দিতে গিয়ে নিজের ছোটবেলার হেমো-সেক্সুয়াল হওয়ার কথা বলেন কবীর সুমন। গায়কের কথায়, ‘আপনি (সাংবাদিক) খুব সুন্দর। আপনাকে আমার ভাল্লাগছে। আপনাকে ভাল্লাগছে মানে কি আমি জানতে চেয়েছি, আপনার দেশ কোথায়? ধরুন আপনি পোল্যান্ডের নাগরিক। তাহলে কি আমাকে পোলান্ডের পতাকা বুকে নিয়ে ঘুরতে হবে? সেই জাগয়া থেকেই আমার বলা,পতাকার চেয়ে ভালোবাসা অনেক বড়।’ বারবার প্রেমে পড়েছেন, বিয়ে করছেন কখনও প্রেমের কারণে, কখনও

নিছক বাধ্যবাধকতার কারণে। কিন্তু টেকেনি দাম্পত্য সম্পর্ক। কবীর সুমন নামে পরিচিত হলেও শিল্পীর আসল নাম সুমন চট্টোপাধ্যায়। ১৯৬৯ সালে প্রথম মার্কিন মুলুকে গিয়ে ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময়ে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে ওপার বাংলার মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে। ১০ বছর পর দেশে ফিরে কলকাতায় সংসার পাতেন দুজনে। শোনা যায়, নাজমাকে বিয়ে করতে ধর্মান্তরিত হন কবীর সুমন। পরে জার্মানি পাড়ি দেন দম্পতি। সেখানে সম্পর্কে ছেদ ধরে তাদের। বিচ্ছেদের পর মারিয়া নামের এক সুন্দরীতে মজেন সুমন চট্টোপাধ্যায়। তবে সেই বিয়েও সুখের হয়নি। নব্বইয়ের দশকের শেষে মারিয়া সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। নতুন শতাব্দীতে নতুন শুরু করেন কবীর সুমন। মারিয়ার সঙ্গে ডিভোর্সের

মঞ্জুর হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন। তবে গায়কের অপর দুই স্ত্রীর পরিচয় রহস্যের আড়ালেই রয়েছে। তবে পাঁচটি বিয়ের কথা নিজের মুখেই জানিয়েছেন সুমন। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল