১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৬

১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
দীর্ঘ ১৬ বছর পর আবারও নিউজিল্যান্ড জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপের মূল আসরে। আসন্ন টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ ড্যারেন বেজলি। দলের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস উডকে। প্রিমিয়ার লিগে ইনজুরির কারণে সাম্প্রতিক সময়ে কিছুটা ভোগান্তিতে থাকলেও তার নেতৃত্বের অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এবারের স্কোয়াডে আরও একটি আলোচিত নাম অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথ। ৩৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করায় উড ও স্মিথ দুজনই নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়তে যাচ্ছেন। এর আগে তারা ২০১০ বিশ্বকাপেও দলের সদস্য ছিলেন। অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে উড এখন নিউজিল্যান্ড ফুটবলের

কিংবদন্তি অধিনায়ক স্টিভ সামনার ও রায়ান নেলসেনের পাশে নিজের নাম লেখালেন। দল ঘোষণার সময় কোচ বেজলি জানান, গত কয়েক বছরে প্রায় ৫৫ জন ফুটবলারকে পর্যবেক্ষণের পর সেরা ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে। তার মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ বিশেষ সম্মানের বিষয়। অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখদেরও সুযোগ দেওয়া হয়েছে স্কোয়াডে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ড খেলবে গ্রুপ ‘জি’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, ইরান ও মিশর। এর আগে দুইবার বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড গোলকিপার: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড। ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবারাতো

কাকাস, নান্দো পিজনেকার, ফিন সুরম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ। মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিক, সরপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস। ফরোয়ার্ড: ক্রিস উড (অধিনায়ক), এলি জাস্ট, কোস্টা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককাউয়াট, জেসি র্যান্ডাল, লাচলান বেলিস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট