১০ মিনিটে তৈরি করুন পাউরুটির মালাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

১০ মিনিটে তৈরি করুন পাউরুটির মালাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলা যায় সুস্বাদু পাউরুটির মালাই। রেসিপি জেনে নিন- যে কয়টি মালাই রোল বানাবেন সে কয়টি পাউরুটি নিন। পাউরুটির চারপাশে শক্ত অংশ ছুরি দিয়ে কেটে নিন। মাঝের অংশটুকু বেলে পাতলা করে নিন। চুলায় প্যান বসিয়ে ১ চা চামচ ঘি গলিয়ে ২ টেবিল চামচ সুজি ভেজে নিন। একদম লো হিটে অনবতর নেড়ে এক মিনিট ধরে ভাজবেন। এরপর ২ কাপ তরল দুধ দিয়ে নাড়তে থাকুন। দুধ গরম হয়ে গেলে ২ টেবিল চামচ গুঁড়া দুধ ও স্বাদ মতো চিনি দিন। সামান্য এলাচ গুঁড়া দিন, এতে চমৎকার সুগন্ধ আসবে। অনবরত নেড়েচেড়ে জ্বাল করুন। ঘন হয়ে গেলে ১ টেবিল চামচ বাদাম কুচি দিন।

নামিয়ে ঠান্ডা করে এই পুর পাউরুটির এক পাশে দিয়ে ভাঁজ করে নিন। এবার মালাই তৈরি করার জন্য প্যানে ২ কাপ তরল দুধ ও ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিন। আধা কাপ কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে থাকুন। কিছুটা ঘন হয়ে গেলে নামিয়ে কুসুম গরম থাকা অবস্থায় ঢেলে দিন পাউরুটির উপরে। চাইলে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”