হোয়াটসঅ্যাপে অটো অনুবাদ হবে মেসেজ, জেনে নিন কীভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

হোয়াটসঅ্যাপে অটো অনুবাদ হবে মেসেজ, জেনে নিন কীভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। টেনশনমুক্ত আর কোনো বিড়ম্বনা ছাড়াই কাজ করবে সাবলীল। ট্রান্সলেশন সুবিধা আরও উন্নত হওয়ায় বদলে দেবে আপনার জীবনের গতিপথ। এবার চ্যাট করলেই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে মেসেজ। অদ্ভুদ, তাই নয় কি। হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, ব্যবহারকারীর গোপনীয়তা ও সুরক্ষা বজায় রেখে বিভিন্ন ভাষায় যোগাযোগ সহজ করে তুলবে। স্বয়ংক্রিয় ভাষা শনাক্তকরণ সিস্টেমে চ্যাট অনুবাদ করার আগে ব্যবহারকারীদের কথোপকথনের ভাষা ম্যানুয়ালি নির্দিষ্ট করে চিহ্নিত করার প্রয়োজন হবে না। নতুন সিস্টেমটি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোড করা যাবে— এমন ল্যাঙ্গুয়েজ প্যাকের মাধ্যমে কাজ করবে। এই ফিচারের একটি প্রধান সুবিধা হলো— গ্রুপ চ্যাটে যোগাযোগ উন্নত করা যাবে। সাধারণত গ্ৰুপ চ্যাটে

প্রায়ই একাধিক ভাষা ব্যবহার করা হয়। অনুবাদের জন্য একটি নির্দিষ্ট ভাষা নির্বাচন করার বদলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি বার্তার ভাষা শনাক্ত করবে এবং সেই অনুযায়ী অনুবাদ করবে। এর ফলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ও ভালো অভিজ্ঞতা পাবেন। আর ল্যাঙ্গুয়েজ প্যাকগুলোর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর কাছে। স্টোরেজ সেটিংসের মাধ্যমে সেগুলো মুছে ফেলতে পারবেন অথবা পুনরায় ডাউনলোড করার অপশন পাবেন। ব্যবহারকারীদের চ্যাট অনুবাদের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপ নিশ্চিত করবে যে কোনো ডেটা বহিরাগত সার্ভারে যেন না যায়। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় রাখবে হোয়াটসঅ্যাপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম