হৈমন্তীর পায়ে হাইহিল, দর্শকের আক্ষেপ (ভিডিও) – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

হৈমন্তীর পায়ে হাইহিল, দর্শকের আক্ষেপ (ভিডিও)

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৈমন্তীর ইতিকথা’। মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ছবিটি মুক্তির পরই পড়েছে সমালোচনার মুখে। রবীন্দ্রনাথের লেখা হৈমন্তী গল্পটি প্রথম প্রকাশ পায় ১৯১৪ সালে। গল্পের হৈমন্তী চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন নির্মাতা সাখাওয়াত। তবে রূপায়ণ করতে গিয়ে হৈমন্তীকে হাইহিল পরিয়েছেন পরিচালক। তা নিয়েই সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রখ্যাত নির্মাতাদের একজন সিনেমাটি দেখেছেন এবং হৈমন্তীর পায়ে হাইহিল দেখে আক্ষেপ করেছেন। হাইহিল পরানোর কারণ জানতে ‘হৈমন্তীর ইতিকথা’র নির্মাতা সাখাওয়াতের সঙ্গে যোগাযোগ করে । তিনি বলেন, হিল কিন্তু সে যুগে ছিল। আপনি নারগিস আক্তারের ‘অবুঝ বউ’ সিনেমাটি দেখুন। সেখানেও নায়ক ফেরদৌসের সঙ্গে নায়িকা হাইহিল পরে ঘুরতে যায়। নির্মাতা আরও বলেন, কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’

দেখুন। সেখানে হোটেলে প্লাস্টিকের বয়ামের ব্যবহার আছে। এ ছাড়াও তিনি দাবি করেন, ১৮ শতকে হাইহিল ছিল, সাধারণ নারীরা ফ্যাশন হিসেবে তা পরত। ‘হৈমন্তীর ইতিকথা’ সিনেমার গল্পের পরতে-পরতে রয়েছে প্রাণবন্ত এক জুটির রোমাঞ্চ ও ভালোবাসার স্পর্শ। পরিচালক সেটিই চিত্রিত করেছেন সেলুলয়েডে। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এ গল্পে আরও উঠে এসেছে যৌতুক প্রথার ভয়াবহ রূপ এবং একজন নবীন গৃহবধূর নিষ্ঠুর নির্মম মানসিক যন্ত্রণার উপাখ্যান। আরও দেখা যাবে একটি পরিণত বয়সের স্বামী-স্ত্রী যুগলের যাপিত জীবনের কামনা-বাসনা, প্রেম ও রোমাঞ্চের অনবদ্য মুহূর্ত। এ ছবিতে অভিনয় করেছেন ঐশিকা ঐশি, সাইফ খান, ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াত হোসেন, মুনা আক্তার, অরূপ কুণ্ডু, মো. আব্দুর

রাজ্জাক, মোহাম্মদ আব্দুল হামিদ, আনিছুর রহমান ও শিশুশিল্পী সিমন্তিনী চৌধুরী প্রমুখ। সিনেমাটি কেমন চলতে তা জানতে চাইলে পরিচালক বলেন, এখনো ছবিটি হল থেকে নামিয়ে দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল