ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ
চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে
শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা
নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন
বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা
বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা
হিরো আলম গ্রেপ্তার
কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। শনিবার দুপুরে পশ্চিম রামপুরার উলন রোডের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু।
তিনি বলেন, পশ্চিম রামপুরার উলন রোডের অফিস থেকে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এর আগে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনি মামলাটি দায়ের করেছিলেন।
গত বুধবার (১২ নভেম্বর) আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।
এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব
সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।



