হাসিনা ও তার পরিবারের প্লট বাতিলের দাবিতে রাজউক কার্যালয় ঘেরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

হাসিনা ও তার পরিবারের প্লট বাতিলের দাবিতে রাজউক কার্যালয় ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের অবৈধ প্লট বাতিলের দাবিতে রাজউক রূপগঞ্জের পূর্বাচল শাখা কার্যলয় ঘেরা করেন ক্ষতিগ্রস্তরা। শনিবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকার শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। ‘পূর্বাচল আদিবাসী অধিকার আদায় আন্দোলনের’ প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ আলম অভি, আনোয়ার, সাহেদ প্রধান, মুন্না, শিক্ষিকা সানজিদা আক্তার, আমেনা বেগম প্রমুখ। আদিবাসীরা (স্থানীয় বাসিন্দা) বলেন, পূর্বাচলের প্রকৃত জমি মালিক তথা আদিবাসীদের বঞ্চিত করে বিগত সময়ে শেখ হাসিনার পরিবারসহ তার ৫ হাজার নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করা হয়েছে। নানা অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেওয়া বিগত সরকারের দোসরদের

সব প্লট বরাদ্দ বাতিল চাই। দাবি আদায় না হলে আমাদের বাপ-দাদার ভিটেমাটির ওপর দিয়ে যাওয়া ৩০০ ফুট সড়ক বন্ধ করে অবরোধ করে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে রাজউকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তারেক ক্ষতিগ্রস্তদের মোবাইল ফোনে তাদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের বিষয়ে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করলে বিক্ষুব্ধরা ঘেরাও কর্মসূচি স্থগিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড